ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৮তম আসরকে সামনে রেখে ইতোমধ্যে রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার শুরু হবে নিলাম। ২০২৫ আইপিএলে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা নিলাম, যা প্রথমবারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হবে।
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার) এক আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০২৫ আইপিএলের মেগা নিলামের জন্য দেশি-বিদেশি মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ১১৬৫ জন এবং বিদেশি রয়েছেন ৪০৯ জন। বিদেশিদের মধ্যে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন ১৩জন ক্রিকেটার। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
» প্রায় দুই দশক পর আলোর মুখ দেখছে আফ্রো-এশিয়া কাপ
» জাতীয় দলের কোচ হলেন সালাউদ্দিন
বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি নাম দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ৯১ জন প্রোটিয়া ক্রিকেটার থাকছে এবারের মেগা নিলামে। এরপর অস্ট্রেলিয়া থেকে ৭৬, ইংল্যান্ড থেকে ৫২, নিউজিল্যান্ড থেকে ৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩৩, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে সমান ২৯ এবং নেদারল্যান্ডস থেকে ১২ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন।
এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০, আয়ারল্যান্ড থেকে ৯, জিম্বাবুয়ে থেকে ৮, কানাডা থেকে ৪, স্কটল্যান্ড থেকে ২, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ এবং ইতালি থেকো ১ জনের নাম রয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর ছিল রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ দিন। ১০ ফ্রাঞ্চাইজি মোট ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তবে মেগা নিলামের আগে মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ঋষভ পন্তদের মতো তারকা ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৪/বিটি
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

