Connect with us
ফুটবল

গোল না করেও মেসি ম্যাজিকে জিতলো মায়ামি

messi miami
গোল না দিলেও গোলের সহায়তাকারী মেসিকে ঘিরেই যত উল্লাস (ছবি- গোল ডটকম)

মার্কিন মুলুকে ফুটবল মানেই মেসির গোলের খবর। কিন্তু না আজ মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি গোল পাননি। তবে হারেনি তার দল ইন্টার মায়ামি। মেসির ম্যাজিকেই জিতেছে মায়ামি।

এমএলএসে গত ম্যাচে ন্যাশভিলের সঙ্গে ড্র করায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় মায়ামিকে। তবে আজ সোমবার আর ভুল করেনি মায়ামি। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বড় জয় পেয়েছে।

সোমবার বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলসকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারায় মেসিরা। সেটিও আবার অ্যাঞ্জেলসদের মাঠেই। মায়ামির এই দুর্দান্ত জয়ে কোনো গোলের দেখা পাননি মেসি। তবে দুটি গোলই এসেছে মেসির সরাসরি পাস থেকে।



ম্যাচের ১৪ মিনিটে ফাকুন্দো ফারিয়াসের গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর টানা দুটি গোলে অ্যাসিস্ট করেন মেসি। মেসির পাস থেকে বলি নিয়ে ৫১ মিনিটে গোল করেন জর্দি আলবা। আর ৮৩ মিনিটে ব্যবধান আরও বাড়ান লিওনার্দো কাম্পানা। এবারও গোলের সহায়তা সেই মেসি। ৯০ মিনিটে একটি গোল শোধ করে মায়ামি।

এদিকে এমএলএসে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রইলো ইন্টার মায়ামি। ২২ পয়েন্ট নিয়ে তাদের নিচে আছে কেবল টরোন্টো। রেলিগেশন এড়াতে এখনো বেশ কিছু পথ পাড়ি দিতে হবে মেসিদের।

আরও পড়ুন: সাড়ে ৮০০ গোলের মালিক, কোথায় থামবেন রোনালদো?

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৩/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল