
চলতি মাসের শেষের দিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের পর্দা উঠবে। আগামী ২৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে ১০ দলের জমজমাট লড়াই।
দুই মাসব্যাপী এই টুর্নামেন্টকে সামনে প্রথম পর্বের সূচি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে গ্রুপ পর্বের প্রথম ২০টি ম্যাচের সূচি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচি পরে ঘোষণা করা হবে।
আগামী ২৮ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ১২ এপ্রিল পর্যন্ত প্রথম ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আইপিএলের প্রথম ২০ ম্যাচের সূচি-
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
| ২৮ মার্চ | বেঙ্গালুরু-হায়দরাবাদ | বেঙ্গালুরু | রাত ৮টা |
| ২৯ মার্চ | মুম্বাই-কলকাতা | মুম্বাই | রাত ৮টা |
| ৩০ মার্চ | রাজস্থান-চেন্নাই | গুয়াহাটি | রাত ৮টা |
| ৩১ মার্চ | পাঞ্জাব-গুজরাট | মুলানপুর | রাত ৮টা |
| ১ এপ্রিল | লখনৌ-দিল্লি | লখনৌ | রাত ৮টা |
| ২ এপ্রিল | কলকাতা-হায়দরাবাদ | কলকাতা | রাত ৮টা |
| ৩ এপ্রিল | চেন্নাই-পাঞ্জাব | চেন্নাই | রাত ৮টা |
| ৪ এপ্রিল | দিল্লি-মুম্বাই | দিল্লি | বিকাল ৪টা |
| ৪ এপ্রিল | গুজরাট-রাজস্থান | আহমেদাবাদ | রাত ৮টা |
| ৫ এপ্রিল | হায়দরাবাদ-লখনৌ | হায়দরাবাদ | বিকাল ৪টা |
| ৫ এপ্রিল | বেঙ্গালুরু-চেন্নাই | বেঙ্গালুরু | রাত ৮টা |
| ৬ এপ্রিল | কলকাতা-পাঞ্জাব | কলকাতা | রাত ৮টা |
| ৭ এপ্রিল | রাজস্থান-মুম্বাই | গুয়াহাটি | রাত ৮টা |
| ৮ এপ্রিল | দিল্লি-গুজরাট | দিল্লি | রাত ৮টা |
| ৯ এপ্রিল | কলকাতা-লখনৌ | কলকাতা | রাত ৮টা |
| ১০ এপ্রিল | রাজস্থান-বেঙ্গালুরু | গুয়াহাটি | রাত ৮টা |
| ১১ এপ্রিল | পাঞ্জাব-হায়দরাবাদ | মুলানপুর | বিকাল ৪টা |
| ১১ এপ্রিল | চেন্নাই-দিল্লি | চেন্নাই | রাত ৮টা |
| ১২ এপ্রিল | লখনৌ-গুজরাট | লখনৌ | বিকাল ৪টা |
| ১২ এপ্রিল | মুম্বাই-বেঙ্গালুরু | মুম্বাই | রাত ৮টা |
উল্লেখ্য, আইপিএলের গত আসরের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাতে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে প্রথম শিরোপার দেখা পায় বিরাট কোহলিরা।
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/বিটি

























