কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেই ভারতের ক্রিকেটার দেখা মেলে না। এর কারণ এ নিয়ে ইন্ডিয়ান বোর্ডের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। তবে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ।
২০১২ সালে তার নেতৃত্বেই যুব বিশ্বকাপে শিরোপা জিতেছিল ভারত। কিন্তু নিজের ক্যারিয়ার আর বড় করতে পারেননি তিনি। পরে ২০২১ সালে ক্রিকেট ছেড়ে দিয়ে চলে যান যুক্তরাষ্ট্রে। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা আছে তার তবে প্রথমবারের মতো তিনি খেলতে এসেছেন।
উন্মুক্ত বলেন, আমি সবসময়ই লিগে খেলতে চেয়েছি। তবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে চুক্তিবদ্ধ থাকায় সেটা সম্ভব হয়নি। পরে ভারত ছাড়ার পর আমি বিশ্বের অনেক লিগে খেলার সুযোগ পেয়েছি। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারার চেয়ে ভালো অভিজ্ঞতা আর কী আছে।
বাংলাদেশের ক্রিকেট নিয়ে এই ক্রিকেটার বলেন, এর আগেও বাংলাদেশে খেলা উপভোগ করেছি। ৩-৪ মৌসুম ডিপিএল খেলেছি। প্রথমবার বিপিএলে খেলতে এলাম। আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি। বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে যাচ্ছে। ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে অনেক ভালো খেলেছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের অনেক ক্রিকেটার বিশ্বের বিভিন্ন লিগে খেলছে।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৩/এসএ
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...