Connect with us
ক্রিকেট

ঘরের মাঠে দ্রুত উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়লো ভারত

India vs New Zealand
ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে যাওয়া আসার প্রতিযোগিতায় মেতেছে ভারতের ব্যাটাররা। ৪ জন ব্যাটার গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেছে। বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ভেস্তে গেলে, দ্বিতীয় দিনে প্রথমে ব্যাট করতে মাঠে নামে রোহিত শর্মারা। লাঞ্চের আগে ৩৪ রান তুলতেই ৬ উইকেটের পতন ভারতের।

ঘরের মাঠে দ্রুত ৬ উইকেট পতনের এক বিরল লজ্জার রেকর্ড গড়লো ভারত। ৫৫ বছরে এমন ঘটনা দেখেনি ভারতীয় সমর্থকেরা। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই হায়দরাবাদ টেস্টে ২৭ রানে ৬ উইকেটের পতন হয়েছিল ভারতের। যা কিউইদের পেসার লাইনআপ করে দেখালো।

তিন স্পিনার আর দুই পেসার নিয়ে বেঙ্গালুরু টেস্টে নেমেছিল টিম ইন্ডিয়া। ভারতের এমন স্কোয়াড সাজানো দেখে ধারণা করা হচ্ছিলো স্পিনসহায়ক পিস হবে। তবে তা ভুল প্রমান করলেন নিউজিল্যান্ডের পেসাররা।

আরও পড়ুনঃ তবে কি দেশে ফেরা হচ্ছে না, কানপুরেই হলো সাকিবের শেষ?

মাঠে নেমেই ভারতের ব্যাটাররা নিউজিল্যান্ডের পেসাদের তোপের মুখে পড়েন। অধিনায়ক রোহিত শর্মার উইকেটের মধ্যে দিয়ে শুরু হয় ভারতের যাওয়া-আসার মিছিল। বড় শট খেলতে গিয়ে টিম সাউদির বলে ভারত অধিনায়ক হয়েছেন বোল্ড।



এর পর ভিরাট কোহলি, লুকেশ রাহুল, সরফরাজ খান এবং রবিন্দ্র জাদেদা ফেরেন কোনো রান না করেই। যশস্বী জয়সওয়াল ৬৩ বলে ১৩ রান করে ক্যাচ দিতে বাধ্য হয়েছেন। ভারতের রান তখন মোটে ৩৪। এরপরেই আসে লাঞ্চ বিরতি। নিউজিল্যান্ডের হয়ে এদিন ও’ রুর্কি পেয়েছেন ৩ উইকেট। ২ উইকেট গিয়েছে ম্যাট হেনরির কাছে। ১ উইকেট পেয়েছেন টিম সাউদি।

ক্রিফোস্পোর্টস/১৭ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট