Connect with us
ফুটবল

শেষ বত্রিশে ১৯ দল নিশ্চিত, বিদায় নিয়েছে ৮ দল; কারা তারা?

কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। এখন পর্যন্ত ১২টি গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ হয়েছে। এরই মধ্যে শেষ বত্রিশে খেলার সুযোগ নিশ্চিত করেছে ১৯টি দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ৮টি দল। বাকি ৬টি গ্রুপের খেলা শেষে অবশিষ্ট ১৩টি স্থানের ভাগ্য নির্ধারণ হবে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল সরাসরি শেষ বত্রিশে জায়গা পাবে। তাদের সঙ্গে সব গ্রুপ মিলিয়ে সেরা আটটি তৃতীয় স্থান পাওয়া দলও এই পর্বে খেলার সুযোগ পাবে।

এখন পর্যন্ত যে দলগুলো শেষ বত্রিশ নিশ্চিত করেছে, তাদের তালিকা প্রকাশ করেছে আয়োজকেরা। বাকি দলগুলোর ভাগ্য নির্ধারণ হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষে।



শেষ বত্রিশের খেলা যেভাবে হবে

শেষ বত্রিশ থেকে শুরু হবে সরাসরি বাদ পড়ার লড়াই। একটি ম্যাচে যে দল হারবে, তাদের টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও সমতা থাকলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হবে।আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত শেষ বত্রিশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিদায় নেওয়া দল

এখন পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ৮টি দল। তারা হলো তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষ হলে এই তালিকায় আরও কয়েকটি দলের নাম যুক্ত হবে।

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল