Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়া বাদ পড়লে, চ্যাম্পিয়ন হয় পাকিস্তান, এবারও কী হবে?

যে তিনবার শিরোপা জিতেছে পাকিস্তান, সে তিনবার বাদ পড়েছে অস্ট্রেলিয়া।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নাকি পাকিস্তান জিতবে। অদ্ভূত এক সমীকরণ মিলিয়ে এই আশায় বুক বেঁধেছে পাকিস্তান ক্রিকেটের ভক্তরা। যদিও তাদের ওই সমীকরণ একেবারে ফেলে দেওয়া মতো না। কিন্তু এই সমীকরণ আসলে কতটা কার্যকরী হবে, তা এখনই বলা যাচ্ছে না।

আইসিসির টুর্নামেন্টে পাকিস্তান এ পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমটা ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। এরপর ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আর সর্বশেষ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়।

এই তিনটা টুর্নামেন্টেই একটা অদ্ভূত মিল ছিল। ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বাদ পড়েছিল অস্ট্রেলিয়া। আবার ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে থেমেছিল অস্ট্রেলিয়ার পথচলা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যায় একই ঘটনা।



আর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে ট্রাভিস হেড-গ্লেন ম্যাক্সওয়েলরা। অন্যদিকে গ্রুপপর্বের চার ম্যাচে তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।

২০ দল নিয়ে শুরু হওয়া এবারের বিশ্বকাপে সুপার এইটে কারা খেলবে, সেটি এরই মধ্যে নিশ্চিত হয়েছে। প্রতিটি গ্রুপের সেরা ২টি করে দল নিয়ে মোট ৮টি দল উঠেছে সুপার এইটে।

২১ ফেব্রুয়ারি শুরু হবে সেরা আট দলের লড়াই। মোট দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ ওয়ানে আছে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। আর গ্রুপ টুতে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট