Connect with us
ক্রিকেট

পিএসএল ২০২৬ : মুলতানকে বিদায় করে দ্বিতীয় এলিমিনেটরে হায়দরাবাদ

PSL 2026: Hyderabad reach the second eliminator after knocking out Multan.
মুলতানকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল হায়দরাবাদ। ছবি- পিসিবি

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল হায়দরাবাদ কিংসম্যান। এবার প্রথম এলিমিনেটর ম্যাচে মুলতান সুলতানসকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল মারনাস লাবুশেনের দল।

বুধবার (২৯ এপ্রিল) আসরের প্রথম এলিমিনেটর ম্যাচে মুলতান সুলতানসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় এলিমিনেটরে উঠেছে হায়দরাবাদ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে মুলতান। জবাবে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ।

সহজ রানতাড়ায় হায়দরাবাদের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন মাজ সাদাকাত। ৩৩ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার সমান ৬৪ রানের ইনিংস খেলেন উসমান খান। ৩৫ বলের ইনিংসটি ৮ চার ও ৩ ছক্কায় সাজান এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া লাবুশেন ৯ বলে ১১ এবং সাইম ১৫ বলে ১৫ রান করেন। মুলতানের হয়ে একটি করে উইকেট নেন স্টিভ স্মিথ ও মোহাম্মদ ইসমাইল।



Maaz Sadaqat and Usman Khan

দ্বিতীয় উইকেটে ৫৩ বলে ১০২ রানের জুটি গড়েন উসমান খান ও মাজ সাদাকাত। ছবি- পিসিবি

এর আগে লাহোরের হয়ে ব্যাট হাতে শান মাসুদ ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। দলের হয়ে একাই লড়াই চালিয়ে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। ৪৬ বলে ৪ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার। বাকি ব্যাটারদের মধ্যে মোহাম্মদ নওয়াজ ১৮, সাহিবজাদা ফারহান ১৫ এবং স্টিভ স্মিথ ১৩ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ আলী, আকিফ জাভেদ ও হুনাইন শাহ। এছাড়া একটি করে উইকেট নেন সাইম আইয়ুব ও গ্লেন ম্যাক্সওয়েল।

সংক্ষিপ্ত স্কোর :

মুলতান সুলতানস : ১৫৯/৯ (২০ ওভার)

হায়দরাবাদ কিংসম্যান : ১৬২/২ (১৫.২ ওভার)

ফলাফল : হায়দরাবাদ কিংসম্যান ৮ উইকেটে জয়ী

এর আগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। আগামী শুক্রবার (১ মে) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদের মুখোমুখি হবে হায়দরাবাদ।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট