
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে ১১ মার্চ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকেরা সরাসরি এই সিরিজ দেখতে পারবেন টেলিভিশন ও অনলাইন মাধ্যমে।
বাংলাদেশে এই সিরিজ সরাসরি দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টেলিভিশন। এছাড়া অনলাইন মাধ্যমে দেখা যাবে আইস্ক্রিনে। পার্শ্ববর্তী দেশ ভারতে সিরিজটি দেখাবে ফ্যান কোড।
পাকিস্তানে নিজেদের দলের খেলা সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস। পাশাপাশি সেখানে অনলাইন মাধ্যমে দেখা যাবে ট্যাপম্যাড, তামাশা ও মাইকোতে।
শ্রীলঙ্কায় টেলিভিশনে সিরিজটি দেখাবে পিওতিভি এবং অনলাইনে দেখা যাবে ডায়লগে। যুক্তরাজ্যে দর্শকেরা দেখতে পারবেন এআরওয়াই ইউকে চ্যানেলে।
উত্তর আমেরিকায় এই সিরিজ সম্প্রচার করবে উইলো টিভি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে সম্প্রচার করবে ক্রিকবাজ। দক্ষিণ-পূর্ব এশিয়াতেও ক্রিকবাজের মাধ্যমে দেখা যাবে ম্যাচগুলো। এছাড়া বিশ্বের অন্য অঞ্চলে স্পোর্টস সেন্ট্রাল ও স্পোর্টস টিভির মাধ্যমে দেখা যাবে বাংলাদেশ–পাকিস্তান সিরিজ।
১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরে। প্রতিটি দিবারাত্রির ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা পনেরো মিনিটে।
একনজরে দুই দলের খেলোয়াড় তালিকা
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
পাকিস্তান: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শ্যামল হুসাইন।
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৬/টিএ





















