Connect with us
ক্রিকেট

শিরোপা জয়ের রাতে যেভাবে বিশ্বরেকর্ড গড়ল সাকিব-রিশাদদের দল

Shakib and Rishad in PSL
পিএসএল চ্যাম্পিয়ন সাকিব-রিশাদদের লাহোর। ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল রাতে এক জমজমাট ফাইনাল ম্যাচ উপভোগ করেছে বিশ্ব। যেখানে কোয়েটা গ্লাডিয়েটর্সকে পরাজিত করে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয় করে নিয়েছে লাহোর কালান্দার্স। আর এই জয়ের ফলেই অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছে তারা।

এবারের পিএসএলে শেষ পর্যন্ত লাহোরের হয়ে খেলেছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। যদিও ফাইনাল ম্যাচের একাদশে ছিলেন কেবল রিশাদ হোসেন। সাকিব আল হাসান খেলেছেন প্লে-অফের দুই ম্যাচ, আর মিরাজ সুযোগ পাননি মাঠে নামার।

গতকাল রোববার রাতে গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০১ রান সংগ্রহ করে কোয়েটা। বড় রান তাড়া করতে নেমে এক বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাহোর। আর এতেই তৈরি হয় নতুন বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ইতিহাসে কোনো স্বীকৃত টুর্নামেন্টের ফাইনালে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।




আরও পড়ুন:

» পিএসএল চ্যাম্পিয়ন হয়ে ম্যাচ জয়ের কারণ জানালেন মিরাজ

» পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ, কবে ফিরবেন মাঠে?


 

এবারই প্রথম কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ২০০ অথবা তার অধিক রান তাড়া করে জয়ের কীর্তি তৈরি হয়েছে। এর আগে কোন দল এত বেশি রান সফলভাবে তাড়া করে টুর্নামেন্টের ফাইনাল জিতেনি। লাহোর কালান্দার্স প্রথম দল হিসেবে এত বেশি রান তাড়া করে শিরোপা জয়ের রেকর্ড গড়েছে।

ক্রিফোস্পোর্টস/২৬মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট