Connect with us
ফুটবল

শেফিল্ডে কত বেতন পেতেন হামজা, জানলে কপালে উঠবে চোখ

Hamza
শেফিল্ডে হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা তারকার নাম হয়ে উঠেছেন হামজা চৌধুরী। তার আগমনের পর থেকে দেশের ফুটবলে বয়ে চলেছে এক প্রশান্তির সুবাতাস। দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার গেল চার মাস ধারে খেলেছেন শেফিল্ড ইউনাইটেডে।

এদিকে সম্প্রতি জামাল ভূঁইয়া জানিয়েছিলেন দেশের হয়ে খেলার জন্য তেমন অর্থ পান না তারা। তাদের মূল আয় আসে ক্লাব ফুটবল থেকে। আর এতেই সকলের জানার আগ্রহ জাগে ক্লাবে কি পরিমান আর্থিক বেতন পেতেন হামজা। এবার সেই বিষয়টাই সামনে নিয়ে এসেছে ফুটবল অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ক্যাপোলজি।

বিশ্বের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের সার্বিক তথ্য সংগ্রহ করে থাকে প্রতিষ্ঠানটি। যাদের তথ্য মতে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজার বেতন দেখলে চোখ কপালে উঠবে যে কারো। হামজার সঙ্গে শেফিল্ডের ধারের চুক্তি ছিল ২৭ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১২৪ দিন। যেখান থেকে তার পাওয়ার কথা মোট ৭ লাখ ৩৪ হাজার ৫৭৬ ইউরো যা টাকার অঙ্কে প্রায় ১০ কোটি ২৬ লাখ ৭৯ হাজার টাকা।




আরও পড়ুন:

» টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস গড়লেন স্মিথ

» তিনবার সমতায় ফিরেও আর্জেন্টিনার কাছে হারল ভারত


 

ক্যাপোলজির তথ্য অনুযায়ী আরো স্পষ্ট করে বলতে শেফিল্ডে থাকাকালীন সপ্তাহে ৪১ হাজার ৪৭৩ ইউরো অথবা বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ ৯৭ হাজার টাকা বেতন পেতেন হামজা। সেই হিসেবে ক্লাব থেকে যদি তাঁর দৈনিক আয়ের হিসেব করা হয়, তবে দেখা যায় প্রতিদিন হামজার আয় দাঁড়ায় ৫ হাজার ৯২৪ ইউরো বা ৮ লাখ ২৮ হাজার টাকা।

এছাড়াও প্রতিষ্ঠানটি বলছে, ২০২৪–২৫ মৌসুমে এই ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার ছিলেন হামজাই। তাঁর সমান বেতন পেয়েছেন চিলিয়ান ফরোয়ার্ড বেন ব্রেরেটন দিয়াজ ও ইংলিশ স্ট্রাইকার রিয়ান ব্রুস্টার। শেফিল্ডের পাট চুকিয়ে পুনরায় লেস্টার সিটিতে ফিরেছেন হামজা। যেখানে আরও দুই বছর চুক্তির মেয়াদ রয়েছে তার।

ক্রিফোস্পোর্টস/১২জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল