Connect with us
ক্রিকেট

পিএসএল জিতে কত টাকা পুরস্কার পেল রিশাদ-রাজাদের দল

Lahore Qalandars win PSL
পিএসএল জয় করল লাহোর কালান্দার্স। ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সমাপ্তি ঘটেছে গতকাল এক জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। যেখানে কোয়েটা গ্লাডিয়েটর্সকে পরাজিত করে শিরোপা উঁচিয়ে ধরেছে লাহোর কালান্দার্স। এই নিয়ে তৃতীয়বারের মতো পিএসএলের ট্রফি ঘরে তুলল তারা।

এবারের পিএসএলে শেষ পর্যন্ত লাহোরের হয়ে খেলেছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে ফাইনাল ম্যাচের একাদশে উপস্থিত ছিলেন রিশাদ। চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয়ের পাশাপাশি বড় অঙ্কের প্রাইজমানি পেয়েছে লাহোর।

পিএসএলে শিরোপাজয়ী দল হিসেবে ৫ লাখ মার্কিন ডলার অথবা ১৪ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার পেয়েছে লাহোর। বাংলাদেশি মুদ্রায় যে অর্থ দাঁড়ায় প্রায় ৬ কোটি ৫ লাখ টাকার মতো। রানার্স-আপ হওয়া কোয়েটা গ্লাডিয়েটর্স পেয়েছে ২ লাখ মার্কিন ডলার বা ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪১ লাখ টাকা।




আরও পড়ুন:

» পিএসএল চ্যাম্পিয়ন হয়ে ম্যাচ জয়ের রহস্য জানালেন মিরাজ

» পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ, কবে ফিরবেন মাঠে?


 

এবারের টুর্নামেন্টে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন কোয়েটার হাসান নেওয়াজ। ব্যাট হাতে ৩৯৯ রান করে টুর্নামেন্টসেরা হিসেবে পেয়েছেন ৩০ লাখ পাকিস্তানি রুপি। পাশাপাশি একটি ‘বিদ্যুচ্চালিত গাড়ি বিওয়াইডি সিল’ পুরস্কারও পেয়েছেন। এছাড়া সেরা ব্যাটার পুরস্কার হিসেবে আরও ৩৫ লাখ পাকিস্তানি রুপিও জিতেছেন নেওয়াজ। 

আর এই টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কার জিতেছেন লাহোর কাপ্তান শাহিন আফ্রিদি। গোটা টুর্নামেন্টে ১১ ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ১৯ উইকেট। এতে পুরস্কার হিসেবে তিনি পান ৩৫ লাখ রুপি। এছাড়া সেরা ফিল্ডার পুরস্কার আবদুস সামাদ, সেরা অলরাউন্ডার সিকান্দার রাজা, সেরা উইকেটরক্ষক মোহাম্মদ হারিস এবং সেরা উদীয়মান হিসেবে মোহাম্মদ নাঈম পেয়েছেন ৩৫ লাখ রুপি ।

শেষ দিকে কুসাল পেরেরা ও সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছায় লাহোর। যেখানে তারা মিলিয়েছে ২০ বলে ৫৭ রানের কঠিন চ্যালেঞ্জ। এতে ফাইনালে সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন কুসাল পেরেরা। আর এর ফলে ৫০ লাখ পাকিস্তানি রুপি পুরস্কার পেয়েছেন পেরেরা।

ক্রিফোস্পোর্টস/২৬মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট