Connect with us
ক্রিকেট

২০২৫ আইপিএলে শিরোপাজয়ী দল কত টাকা পাবে?

2025 IPL Prize Money
বেঙ্গালুরু অথবা পাঞ্জাবের ঘরে যাবে ২০২৫ আইপিএলের শিরোপা। ছবি- সংগৃহীত

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৫ আইপিএলের। দুটো দলই প্রথম শিরোপা জয়ের খোঁজে মাঠে নেমেছে। আরসিবি তিনবার ফাইনাল খেলে এখনও শিরোপার দেখা পায়নি। আর পাঞ্জাব একবার ফাইনাল খেলে হেরেছে।

আইপিএলের ১৮তম আসর দিয়ে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে টুর্নামেন্টটি। তবে শিরোপা বঞ্চিত এই দুই দলের মধ্যে যেকোনো এক দলই এবার শিরোপা ছোঁয়া স্বাদ পাবে।

এবারের আইপিএলের শিরোপা জয়ী দল বিশাল অঙ্কের প্রাইজমানি পাবে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবারের আইপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য ২০ কোটি রুপির প্রাইজমানি রেখেছে আয়োজক কর্তৃপক্ষ। আর রানার্সআপ দলের জন্য রাখা হয়েছে ১৩ কোটি রুপি।



আইপিএলের প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ৪.৮ কোটি রুপি। আর রানার্সআপ দল পেয়েছিল ২.৪ কোটি রুপি। যা বেড়েছে ২০২২ সাল পর্যন্ত। এরপর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আসেনি। গত চার আসরেও একই প্রাইজমানি পেয়েছে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল।


আরও পড়ুন :

» ফাইনালে দুইশ ছুঁতে পারল না বেঙ্গালুরু, পাঞ্জাবের সামনে সহজ লক্ষ্য

» কাল ভুটানের মুখোমুখি বাংলাদেশ, খেলবেন হামজা-ফাহামিদুলরা?


দুই ফাইনালিস্টের পাশাপাশি কোয়ালিফায়ার ও এলিমিনেটর থেকে বিদায় নেওয়া দলের জন্য প্রাইজমানি রাখা হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় নেওয়া মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি রুপি। আর এলিমিনেটর থেকে বিদায় নেওয়া গুজরাট টাইটান্স পাবে সাড়ে ৬ কোটি রুপি।

এছাড়া ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও বেশ কয়েকটি বিভাগ রয়েছে। যেখানে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন, মৌসুমের সুপার স্ট্রাইকার, মৌসুমের ফ্যান্টাসি খেলোয়াড় এবং সর্বোচ্চ ছক্কা, সর্বোচ্চ চার, সেরা ক্যাচ নেওয়া খেলোয়াড়দের অর্থ পুরস্কার দেবে কর্তৃপক্ষ। এসব বিভাগে সবাই ১০ লাখ রুপি করে পুরস্কার পাবেন। সবমিলিয়ে ২০২৫ আইপিএলে ৪৭ কোটি রুপির মতো প্রাইজমানি রেখে আয়োজন কর্তৃপক্ষ।

ক্রিফোস্পোর্টস/৩জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট