Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নাহিদের দল

নাহিদ রানা। ছবি - সংগৃহীত

জমজমাট ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর। শিরীপা নির্ধারণী ম্যাচে কিংসমেনকে ৫ উইকেটে হারিয়েছে বাবর আজমের পেশাওয়ার জালমি। ফলে দ্বিতীয় বারের মতো শিরোপার স্বাদ পেল তারা।

এদিন প্রথমে ব্যাট করে ১৮ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয় কিংসমেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন সাইম আইয়ুব। বল হাতে হার্ডির ৪ উইকেটের পাশাপাশি বাংলাদেশি পেসার নাহিদ রানা ২টি উইকেট নেন।

১২০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে জালমি। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হারিস। স্কোরবোর্ডে ৪০ রান যোগ করতে গিয়ে চার উইকেট হারিয়ে চাপে পড়ে নাহিদ রানার দল।



চাপ সামলে দলের হাল ধরেন হার্ডি ও আবদুল সামাদ। তাদের ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে জয়ের পথে এগিয়ে নেয়। সামাদ ৪৮ রানে সাজঘরে ফিরলেও হার্ডি শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে ২০১৭ সালের পর আবারও পিএসএল শিরোপা জিতল পেশোয়ার জালমি। একই সঙ্গে অধিনায়ক হিসেবে এটি বাবর আজমের প্রথম বড় ট্রফি।

শিরোপা জয়ের পাশাপাশি বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পেয়েছে চ্যাম্পিয়ন দল। জালমি পেয়েছে ৫ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫ কোটি টাকার সমান। অন্যদিকে রানার্সআপ কিংসমেনের পেয়েছে ৩ লাখ ডলার।

পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে দাপট দেখিয়েছে জালমি। লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পেয়ে প্লে-অফে ওঠার পরও সেই ছন্দ ধরে রেখে শেষ পর্যন্ত ট্রফি জিতেছে তারা।

ব্যক্তিগত পুরস্কার

টুর্নামেন্ট সেরা: সুফিয়ান মুকিম (২২ উইকেট)

সেরা ব্যাটার (হানিফ মোহাম্মদ ক্যাপ): বাবর আজম – ৫৮৮ রান

সেরা বোলার (ফজল মাহমুদ ক্যাপ): সুফিয়ান মুকিম

উদীয়মান খেলোয়াড়: হুনাইন শাহ

সেরা উইকেটকিপার: কুশল মেন্ডিস

অলরাউন্ডার অব দ্য টুর্নামেন্ট: শাদাব খান

স্পিরিট অব ক্রিকেট: হায়দরাবাদ কিংসমেন।

ক্রিফোস্পোর্টস/৪মে২৬/N/A

Crifosports announcement

Focus

More in ক্রিকেট