Connect with us
ক্রিকেট

তার উদযাপন মন ছুঁয়ে গেল সবার, বললেন সবই স্রষ্টার পরিকল্পনা

Sanju Samson celebrate
জয়ের পর ২২ গজেই হাঁটু গেড়ে বসে দুই হাত তুলে স্রষ্টাকে স্মরণ করেন ঞ্জু স্যামসন। ছবি- সংগৃহীত

মাত্র এক মাস আগেও ফর্মে না থাকায় নিউজিল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন সঞ্জু স্যামসন। ওপেনিং স্লটে জায়গা করে নিয়েছিলেন ঈশান কিষাণ। কিন্তু ভাগ্য বোধহয় সঞ্জুর জন্য বড় কোনো মঞ্চ সাজিয়ে রেখেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই হারানো সিংহাসন ফিরে পেলেন কেরালার এই তারকা ব্যাটার।

ভারতীয় ব্যাটিং লাইনে বাঁ-হাতি ব্যাটারের আধিক্য থাকায় প্রতিপক্ষ দলগুলো সহজেই পরিকল্পনা সাজিয়ে নিচ্ছিল। ডান-হাতি ও বাঁ-হাতি কম্বিনেশন ঠিক করতে টিম ম্যানেজমেন্ট রিজার্ভ বেঞ্চ থেকে সঞ্জু স্যামসনকে একাদশে ফিরিয়ে আনে। আর সেই সুযোগটিকেই নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে পরিণত করলেন তিনি।

ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে ওঠার মরণ-বাঁচন লড়াই। ভারতের সামনে লক্ষ্য ছিল পাহাড়প্রমাণ ১৯৬ রান। শুরুতেই অভিষেক শর্মা ও ঈশান কিষাণ ফিরে গেলে চরম চাপে পড়ে যায় ভারত। কিন্তু চাপের মুখে ইস্পাতকঠিন মানসিকতা দেখালেন সঞ্জু। মাত্র ৫০ বলে ৯৭ রানের এক মহাকাব্যিক ইনিংস খেললেন তিনি। তার এই ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ৪টি দৃষ্টিনন্দন ছক্কায়।



Sanju Samson celebrates a match-winning knock

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে ভারত কখনো এত রান তাড়া করে জেতেনি। একদিকে উইকেট পড়লেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন সঞ্জু। নিজের সেঞ্চুরি না হওয়ার আক্ষেপের চেয়ে দলের জয়কেই প্রাধান্য দিয়েছেন তিনি। ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করে যখন মাঠ ছাড়ছেন, তখন পুরো ইডেন তার নামে জয়ধ্বনি দিচ্ছে।

ম্যাচ শেষ হওয়ার পর সঞ্জুর উদযাপন ছিল দেখার মতো। জয়ের পর ২২ গজেই হাঁটু গেড়ে বসে দুই হাত তুলে স্রষ্টাকে স্মরণ করেন তিনি। তার সেই শান্ত কিন্তু আবেগপ্রবণ ভঙ্গি দেখে গ্যালারির সবার মন ভরে যায়।

ম্যাচের পর প্রতিক্রিয়ায় তিনি জানান, সবটাই স্রষ্টার পরিকল্পনা।

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট