Connect with us
ফুটবল

প্রিমিয়ার লিগে জায়গা পেতে আর এক ধাপ দূরে হামজার দল

Hamza Chowdhury in Sheffield United
শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

চলতি বছরের শুরুতে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যান হামজা দেওয়ান চৌধুরী। বর্তমানে দলটি খেলছে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। তবে এবার যুক্ত হয়েই শেফিল্ডকে প্রিমিয়ার লিগে উন্নীত করার পথে হাঁটছেন হামজা। এখন এই প্রেসটিজিয়াস লিগে খেলতে আর এক ধাপ দূরে রয়েছে তার দল।

চ্যাম্পিয়নশিপের শেষ অংশে হোঁচট খাওয়ায় সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা সুযোগ হারিয়েছিল শেফিল্ড। তাই তাদের খেলতে হচ্ছে প্লে-অফ। যেখানে প্লে-অফের ফাইনাল নিশ্চিত করে নিয়েছে হামজারা। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ খেলতে হামজাদের এখন কেবল জিততে হবে এই ফাইনাল ম্যাচ।

প্লে-অফের সেমিফাইনালে ব্রিস্টল সিটিকে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ৩-০ ব্যবধানে পরাজিত করেছে শেফিল্ড। এতে দুই লেগ মিলিয়ে ৬-০ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে উঠেছে তারা। এই প্লে-অফের মঞ্চে ৩৮ বছরের ইতিহাসে দুই লেগ মিলিয়ে এটাই সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।




আরও পড়ুন:

» পর্তুগাল যুব দলে ছেলের অভিষেকে গর্বিত রোনালদো

» সাফের সেমিতে প্রতিপক্ষ হিসেবে যে দলকে পেল বাংলাদেশ


 

এদিকে হতাশাজনক রেকর্ডও রয়েছে শেফিল্ডের এখন পর্যন্ত ৯ বার প্লে অফ খেললেও সে বাধা উতরে প্রিমিয়ার লিগে যেতে পারেনি দলটি। এর মাঝে ৪ ফাইনালে হেরেছে তারা। আর ওয়েম্বলির মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লে-অফের ফাইনাল। ১৯২৫ সালের পর ঐতিহাসিক সেই ভেন্যুতে কখনোই জেতা হয়নি শেফিল্ডের।

তাই এবার প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিত করতে হলে শত বছরের এই জিততে না পারার রেকর্ড ভাঙতে হবে শেফিল্ডকে। আগামী ২৪ মে প্লে-অফের ফাইনাল খেলতে মাঠে নামবে হামজা চৌধুরীর দল। যেখানে জিতে আবারও প্রিমিয়ার লিগে খেলার স্ট্যাটাস ফিরে পেতে চাইবেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।

ক্রিফোস্পোর্টস/১৪মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল