Connect with us
ফুটবল

ভ্রমণক্লান্তিকে বুড়ো আঙুল দেখিয়ে দেশে ফিরেই অনুশীলনে হামজা

Hamza Chaudhury strarts practice
দেশে ফিরেই অনুশীলনে হামজা। ছবি- বাফুফে

ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরেছেন হামজা চৌধুরি। প্রায় ১১ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে আজ বেলা ১১টার দিকে ঢাকায় পা রাখেন এই লেস্টার সিটি তারকা। দেশের ফিরে আজই অনুশীলন শুরু করেন এই মিডফিল্ডার।

প্রায় ১১ ঘণ্টার ভ্রমণ শেষে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। তাই দেশে ফিরে আজকের দিনটা চাইলে বিশ্রাম নিয়ে কাটিয়ে দিতে পারতেন তিনি। তবে সেটা করেননি এই তারকা। দুপুরে হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকেলেই হাজির হন মাঠে।

বিকেল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন হামজা। এরপর সবার সঙ্গে দেখা করেই অনুশীলন শুরু করেন তিনি। জামাল-তপু-ফাহমিদুলদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার মতো অনুশীলন করেন এই তারকা ফুটবলার।



জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করলেন হামজা। দেশে ফেরার পর এয়ারপোর্টে ভিড় জমায় সমর্থক-সাংবাদিকেরা। এরপর অনুশীলনের সময় জাতীয় স্টেডিয়ামের সামনে ভিড় দেখা যায়। তবে গতকালের মতো আজও ছিল ক্লোজড ডোর অনুশীলন। তাই স্টেডিয়ামের সামনে ভিড় করলেও নিরাপত্তা বলয়ের জন্য নিরাশ হতে হয়েছে।


আরও পড়ুন :

» হাত দিয়ে গোলের ঘটনায় ক্ষমা চাইলেন নেইমার

» অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইমার্জিং এশিয়া কাপ


ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গত ৩১ মে শুরু হয়েছে হ্যাভিয়ের কাবরেরার অনুশীলন ক্যাম্প। যেখানে শুরু থেকেই ছিলেন ইতালির সিরি ডি তে খেলা তরুণ ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। এবার ক্যাম্পে যোগ দিলেন হামজাও। আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারবেন দুজনেই।

এদিকে কানাডার লিগে খেলা সামিত সোম এখন বাংলাদেশে আসেননি। আগামী ৪ জুন ঢাকায় পা রাখার কথা রয়েছে তার। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে এই মিডফিল্ডারের।

ক্রিফোস্পোর্টস/২জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল