বিশ্ব ফুটবলে লাতিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার অসংখ্য ভক্ত-সমর্থক রয়েছে বাংলাদেশে। এই দুই দেশের তারকা ফুটবলারদের সবসময় টিভির পর্দায় দেখেই সন্তুষ্ট থাকতে হয় দেশের ভক্তদের। কখনো কখনো কোনো তারকা বাংলাদেশে আসলেও কাছ থেকে দেখার সুযোগ হয়না তাদের।
এবার বাংলাদেশের নেইমার ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর। খুব শীঘ্রই বাংলাদেশে আসতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। শুধু তাই নয়, এই সফরে বাংলাদেশের ভক্তদের সঙ্গেও দেখা করবেন এই তারকা।
নেইমারকে বাংলাদেশে আনার খবরটি জানিয়েছেন তার বন্ধু রবিন মিয়া। রবিন বাংলাদেশি বংশোদ্ভূত এবং দীর্ঘদিন ধরেই নেইমারের সঙ্গে কাজ করছেন। এর আগেও নেইমারকে বাংলাদেশে আনার চেষ্টা করেছিলেন তিনি। তবে বিভিন্ন কারণে তা বাস্তবে রূপ নেয়নি। অবশেষে বাংলাদেশের মাটিতে দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে। এ নিয়ে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার কথাও হয়েছে।
আরও পড়ুন:
» সাকিবের লস অ্যাঞ্জেলসের আবারও হার
» ঈগলের মতো ক্যাচ ধরলেন ভারতীয় কিপার, তাজ্জব সবাই (ভিডিও)
দেশের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রবিন বলেন, ‘নেইমারকে বাংলাদেশ আনার ব্যাপারে আমি কাজ করছি। এ নিয়ে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমার কথা হয়েছে। সব ঠিক থাকলে, আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে আসতে পারেন নেইমার।’
এছাড়া নেইমারের সঙ্গে দেশের অসংখ্য ভক্তরা দেখা করার সুযোগ পাবেন বলেও জানিয়েছেন রবিন, ‘এই সফরে নেইমার যেন দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে, সে চেষ্টা করবো। দেশের সকল ভক্তদের সঙ্গে তার দেখা করা সম্ভব নয়। তবে আমি চেষ্টা করব যাতে অনেক ভক্তরা দেখা করতে পারেন।’
ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৪/বিটি
More in ফুটবল
-
মাঠে ফিরেই নজির সালাহর, ভাঙলেন রুনির রেকর্ড
নাটকীয় পর্ব শেষে লিভারপুলের জার্সিতে মাঠে ফিরেই নজির গড়লেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে ব্রাইটনের...
-
রাফিনিয়ার জোড়া গোলে বার্সেলোনার দুর্দান্ত জয়
ক্যাম্প নউয়ে পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেও বিরতির আগে গোলের দেখা পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে...
-
ইংলিশ চ্যাম্পিয়নশিপে অষ্টম জয় পেল হামজারা
ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল হামজা চৌধুরীদের লেস্টার সিটি। আগের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে আগে...
-
সাবিনা-সুমাইয়াদের নিয়ে সাফ ফুটসালের দল ঘোষণা করল বাফুফে
অবশেষে বাংলাদেশের জার্সিতে ফিরছেন সাবিনা আক্তার-সুমাইয়া মাতসুশিমারা। জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের...
-
মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিন দিনের সফরে...
-
কলকাতায় মেসিকে ঘিরে বিশৃঙ্খলা, সমর্থকদের চেয়ার ও বোতল নিক্ষেপ
লিওনেল মেসিকে ঘিরে বিপুল আগ্রহ থাকলেও কলকাতায় তাঁর বহুল আলোচিত ‘গোট ট্যুর’-এর অনুষ্ঠান শেষ...
-
১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন মেসি
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি। শনিবার গভীর রাতে...
-
অবশেষে লিভারপুল স্কোয়াডে মোহাম্মদ সালাহ
দীর্ঘ কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর লিভারপুলের ম্যাচ স্কোয়াডে ফিরছেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে...