Connect with us
ক্রিকেট

একই সাথে তিন পেসার তাসকিন-মুস্তাফিজ-শরিফুলকে নিয়ে সুসংবাদ

taskin-fizz-shoriful
তিন পেসার তাসকিন-মুস্তাফিজ-শরিফুল সুস্থ হয়ে উঠছেন। ছবি- সংগৃহীত

গল টেস্টে ড্র করার পর বাংলাদেশের ক্রিকেটের দিকে সবাই বেশ সুনজরে তাকাচ্ছে। তবে ইনজুরিতে থাকা তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে নিয়ে ছিল দুশ্চিন্তা। সেটাও দূর হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে ইনজুরিতে পড়া টাইগার তিন পেসারকে।

বিসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচে তাসকিন, মুস্তাফিজ ও শরিফুলকে পাওয়া যাবে। বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে তারা বোলিং করার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তারা খুব ভালো ছন্দেই বল করতে পারছে।

বাংলাদেশ আগামী ১০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তারা থাকবে কিনা তা নির্ভর করছে প্রস্তুতি ম্যাচে তাদের পারফরম্যান্সের ওপর।




আরও পড়ুন:

» টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ নিশ্চিত করল কানাডা

» এমন বিতর্কেও নাম জড়ালো গিলের! আইসিসির নিয়মে যা আছে


অনেকদিন ধরেই গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া পেসার তাসকিন আহমেদ। তার গোড়ালিতে হাড় বেড়েছে। বিদেশ থেকে উন্নতমানের চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক গোড়ালিতে অস্ত্রোপচার না করে ইনজুরি ম্যানেজমেন্ট করে খেলার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে মুস্তাফিজুর রহমান সর্বশেষ আইপিএলের দিল্লির গ্রুপপর্বের শেষ ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়েন। তবে ইনজুরি কাটিয়ে উঠেছেন কাটার মাস্টার।

আরেক পেসার শরিফুল পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাংসপেশির ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন। এখন পুরোপুরি সুস্থ আছেন। আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দেখা যেতে পারে এই তিন পেসারকে।

ক্রিফোস্পোর্টস/২২জুন২৫/এআর/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট