Connect with us
ফুটবল

রেকর্ডবুক ওলট-পালট: ১০ কোটি পাউন্ডে লিভারপুলে জার্মান তারকা

florian wirtz
১০ কোটি পাউন্ডে লিভারপুলে জার্মান তারকা ফ্লোরিয়ান ভির্টজ। ছবি সংগৃহীত

বেশ কিছুদিন ধরে অনেক গুঞ্জন ও নানা খবরের পর অবশেষে আনুষ্ঠানিকতার আলোয় এলেন ফ্লোরিয়ান ভির্টজ। ট্রান্সফার ফির রেকর্ড ভেঙেচুরে বায়ার লেভারকুসেন থেকে ২২ বছরের জার্মান মিডফিল্ডার পাড়ি জমালেন লিভারপুলে। অনুমিতভাবেই লিভারপুলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার এখন ভির্টজ।

বিবিসি ও বিভিন্ন সংবাদমাধ্যম গত কিছুদিনে যেমন বলেছিল, সেই ১০ কোটি পাউন্ডেই তাকে দলে টেনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এতদিন লিভারপুলের সবচেয়ে দামি ফুটবলার ছিলেন ভার্জিল ফন ডাইক।

Wirtz

বায়ার লেভারকুসেন নয়, ভির্টজ এখন থেকে খেলবেন লিভারপুলে।

ক্লাবের বর্তমান এই ডাচ অধিনায়ক ২০১৭ সালে সাড়ে সাত কোটি পাউন্ডে যোগ দিয়েছিলেন এই ঠিকানায়। ভির্টজ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ১০ কোটি পাউন্ড প্রাথমিক ট্রান্সফার ফির ফুটবলার এখন পাঁচজন।




আরও পড়ুন:

» টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি, রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজন

» একের পর এক সুখবর পাচ্ছেন সাকিব, ১৬ জুলাই নামবেন মাঠে?


এমন বিশাল অঙ্ক খরচ করেই চেলসি এনেছে দুই মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস ও মোইসেস কাইসেদোকে। আর্সেনালে যোগ দিয়েছেন ডেক্লান রাইস, ম্যানচেস্টার সিটিতে জ্যাক গ্রিলিশ। লেভারকুসেনে চুক্তির দুই বছর বাকি ছিল ভির্টজের।

২০২৩-২৪ বুন্দেসলিগায় জার্মান ক্লাবটির ইতিহাস গড়া শিরোপা জয়ে ‘প্রাণভ্রোমরা’ এই মিডফিল্ডার এ মৌসুমে ৪৫ ম্যাচ খেলে ১৬ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট করেছেন। ণেভারকুসেনে সব মিলিয়ে ১৯৭ ম্যাচে ১৫৭ গোলের সঙ্গে ৬৫টি অ্যাসিস্ট তার। দেশের জার্সিতে খেলেছেন ৩১ ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/২২জুন২৫/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল