Connect with us
টেনিস

ফ্রেঞ্চ ওপেন: রাফায়েলের রাজত্বে জয়ে শুরু জোকোভিচের

ফ্রেঞ্চ ওপেনে এবারের আসর থেকে চোটের কারণে ছিটকে গেছেন রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্লামে জয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। রাফায়েলের রাজত্বে এবার জয় দিয়ে শুরু করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।

সোমবার ফ্রান্সের প্যারিসে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে মার্কিন তরুণ খেলোয়ার আলেক্সান্ডার কোভাচেভিচকে ৬-৩, ৬-২, ৭-৬ (৭-১) সেটে হারিয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন জোকোভিচ। এ জয়ে পরের রাউন্ডেহাঙ্গেরির মার্টন ফুকসোভিকসের মুখোমুখি হবেন জোকোভিচ।

এ ম্যাচে প্রথম দুসেটেই দাপুটে ছিলেন জোকোভিচ। তবে ম্যাচের শেষ সেটে তারকা জোকোভিচের বিপক্ষে ঘুরে দাঁড়ান মার্কিন তরুণ। পরে টাইব্রেকারে নিষ্পত্তি হয় শেষ সেট। ৬-৩, ৬-২, ৭-৬ (৭-১) সেটে জয় পান জোকোভিচ।



প্রসঙ্গত, ২০১৬ ও ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ।

আরও পড়ুন: বাংলাদেশে আসার খবর জানিয়ে রোমাঞ্চিত মার্টিনেজ বললেন, আমি তোমাদের ভালোবাসি

ক্রিফোস্পোর্টস/৩০মে২৩/এসএ

Crifosports announcement

Focus

More in টেনিস