ইতিহাস গড়ার হাতছানি দিয়ে মাঠে নেমে খাবি খাচ্ছে বাংলাদেশ দল। মিরপুরের হোম অব ক্রিকেটে কুয়াশা ভেজা মাঠে টস জিতে ব্যাটিং নিয়ে শুভ সূচনা করতে পারেনি বাংলাদেশ দল। বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর জাকির হাসান দলকে বিপদে ফেলে যাওয়ার পর একে একে সাজঘরে ফিরেছেন চারজন।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ঘন্টার ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩৫ রান। ড্ররিংকস ব্রেকের পর মুমিনুল হকও বিদায় নিলে ৪১ রানে পড়ে যায় ৩ উইকেট। পরে আরও একটি উইকেট হারালে ১৫ ওভারেই সাজঘরে চলে যান ৪ ব্যাটার।
যেখানে দিনের প্রথম ১০ ওভার শেষে বিনা উইকেটে ২৮ রান বাংলাদেশের। সেখানে ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে রান ওঠে ৪৭। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ৪ উইকেটে ৬৬ রান তুলেছে বাংলাদেশ। নবাগত শাহাদাত হোসেন দীপুকে নিয়ে ক্রিজে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
১০.৩ ওভারে তুলে মারতে গিয়ে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকির। স্যান্টনারের বলে উড়িয়ে মারতে গিয়ে ২৪ বলে ৮ করে থামেন বাঁহাতি ওপেনার। পরের ওভারে একই পথে সাজঘরে যান জয়। এজাজের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন ৪০ বলে ১৪ করে।
২৯ রানে ২ উইকেট পড়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে আসেন মুমিনুল হক। কিন্তু তিনিও হতাশ করেন। ১০ বলে ৫ রানের সময় সেই এজাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ঠিক পরের ওভারেই ফিরে যান অধিনায়ক শান্ত।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি, ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেল।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুখবর পেলেন ৫ বাংলাদেশি ক্রিকেটার
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৩/এজে
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...