
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক নারী ক্রিকেটার সারা টেলর। ইংলিশদের নিয়মিত কোচ কার্ল হপকিনসন বর্তমানে আইপিএলে ব্যস্ত থাকায় এ দায়িক্ত পেয়েছেন টেলর। আগামী ৪ জুন থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ওই সিরিজেই বেন স্টোকসদের ফিল্ডিং কোচের ভূমিকায় থাবেন তিনি।
পুরুষ দলের সাথে কাছ করা টেলরের জন্য নতুন কিছু নয়। এর আগেও ইংল্যান্ড লায়ন্সে অ্যান্ড্রু ফ্লিনটফের কোচিং স্টাফে কাজ করেছেন তিন। যা তাকে জাতীয় দলে সুযোগ পেতে সহায়তা করেছে।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ধারণা করা হচ্ছে তিনিই প্রথম নারী কোচ যিনি কোনো সিনিয়র পুরুষ আন্তর্জাতিক দলে কাজ করছেন।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া টেলর ২২৬ ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। উইকেটকিপার হিসেবে তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা, এবং ২০১৭ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন। অবসরের পর তিনি সাসেক্স ও ম্যানচেস্টার অরিজিনালসের পুরুষ দলের সঙ্গেও কাজ করেছেন।
তার নিয়োগ প্রসঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক রব কি বলেন, টেলর তার কাজের মাধ্যমে বিশ্বের সেরাদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং তিনি ইতিমধ্যে অ্যান্ড্রু ফ্লিনটফ ও পারফরম্যান্স ডিরেক্টর এড বার্নির সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ করেছেন।
সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারে, যেখানে ফিল্ডিং ব্যর্থতা বড় সমালোচনার কারণ হয়। ওই সিরিজে ইংল্যান্ড ১১টি ক্যাচ মিস করেছিল।
ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/এনডি





















