Connect with us
হকি

ইতিহাসে প্রথমবার আজ হকি বিশ্বকাপ খেলতে নামছে বাংলাদেশ

Bangladesh U21 hockey team
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ছবি- সংগৃহীত

এর আগে আজ পর্যন্ত কখনো বাছাইপর্ব পেরিয়ে হকি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। সিনিয়র দল থেকে শুরু করে বয়স ভিত্তিক, লাল-সবুজের কোনও দলই বিশ্বকাপের মূল আসরে কখনও খেলার সুযোগ পায়নি। এবার ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে আজ অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের।

গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকির এবারের আসর। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শক্তিশালী অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সবুজের প্রতিনিধিদের বিশ্বকাপ যাত্রা।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার। তিনি ভারত থেকে বলেন, ‘খেলোয়াড়রা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। ছেলেরা খুব আশাবাদী, তাদের আত্মবিশ্বাসটা আছে।’



হকির অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রত্যাশা মূলত প্রতিদ্বন্দ্বিতা করা। বিষয়টি উল্লেখ করে রিয়াজুল হাসান (অব.) বলেন, ‘অস্ট্রেলিয়া বিশ্ব হকির একটা পাওয়ার হাউজ। প্রতিপক্ষের কৌশল নিয়ে ভিডিও অ্যানালাইসিস করা হয়েছে। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ প্রত্যাশা করছি।’

একটা সময়ে দেশে ফুটবলের পরেই জনপ্রিয়তা ছিল হকির। তবে কালের বিবর্তনে অনেকটাই আলোচনার বাইরে এখন হকি। মাঝে মধ্যে আঞ্চলিক বিভিন্ন প্রতিযোগিতায় আলো ছড়াতে দেখা যায় বাংলাদেশ হকি দলের। তবে কখনোই বিশ্বমঞ্চে নিজেদের পতাকা গর্বের সাথে উড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

আন্তর্জাতিক অঙ্গনে হকির অনেক সম্ভাবনা-সুযোগ থাকলেও নানা সংকটে বাংলাদেশের হকি দেখিনি আলোর মুখ। অ-২১ দল গত বছর ওমানে যুব এশিয়া কাপে ষষ্ঠ স্থান নিশ্চিত করায় বয়সভিত্তিক এই বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। বিশ্বকাপে আজ অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ হকির। 

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in হকি