Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারা

বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর শেষ পর্যন্ত নির্বাচনে থাকছেন ২৯ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের প্রকাশ করা তালিকা অনুযায়ী, আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের জন্য থাকা ক্যাটাগরি-১ এ পরিচালক পদ রয়েছে ১০টি। এই বিভাগে প্রার্থী হয়েছেন ১২ জন।

এর মধ্যে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাদের বিপরীতে কোনো প্রার্থী নেই।



ঢাকা বিভাগের দুটি পদেও ভোট হচ্ছে না। সেখান থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। একইভাবে চট্টগ্রাম বিভাগের দুটি পদে মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরীরও কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

তবে খুলনা বিভাগের দুটি পদে নির্বাচন হবে। সেখানে প্রার্থী হয়েছেন মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ ছালাম। বরিশাল বিভাগের একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী।

ঢাকার ক্লাব প্রতিনিধিদের ক্যাটাগরি-২ এ সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এখানে ১২টি পদের জন্য লড়বেন ১৬ জন প্রার্থী।

এই তালিকায় রয়েছেন আবাহনীর ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, শাইনপুকুরের আসিফ রব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

এছাড়া বিসিবির বর্তমান দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি তামিম ইকবাল ওল্ড ডিওএইচএসের প্রতিনিধি হিসেবে নির্বাচন করছেন। আরও আছেন আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরুসহ কয়েকজন পরিচিত সংগঠক।

ক্যাটাগরি-৩ এ একটি পদ রয়েছে। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সিরাজউদ্দিন মো. আলমগীর একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এদিকে কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। তাদের মধ্যে আছেন শরীফুল ইসলাম অপু, মোহাম্মদ লুৎফর রহমান এবং মো. মাহমুদ-উর-রহমান।

ক্রিফোস্পোর্টস/২৫মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট