কাতারের লুসাইল স্টেডিয়ামে ২০২৫ সালে ফিফা আরব কাপের ফাইনালে মরক্কোর কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হয় জর্ডান।
টুর্নামেন্টের রানার্সআপ হিসেবে ৪০ কোটি টাকা পাওয়া কথা ছিল জর্ডানের। আরব কাপ শেষ হয়েছে প্রায় ৯ মাস হয়েছে। তবে এখনো তাদেরকে উক্ত টাকা বুঝিয়ে দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)।
ফিফার সাবেক সহ-সভাপতি প্রিন্স আলি বিন আল হুসেন জানিয়েছেন, জর্ডানকে তাদের পুরস্কার অর্থ বুঝিয়ে দেওয়া হয়নি।
বিষয়টি এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) জানিয়েছে জর্ডান। তারা আরও জানায়, ফিফা তাদের হুমকি দিয়েছে; তারা যেন ইনফান্তিনোকে সমর্থন জানায়, তাহলে তাদের পুরস্কারের অর্থ এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে।
সামাজিক যোগাযোগেরমাধ্যম সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হুসেন দাবি করেন, ফিফার পক্ষ থেকে জানানো হয়েছিল, সভাপতি হিসাবে ইনফান্তিনোর পাশে থাকলে তাদের সংস্থাকে প্রচুর সাহায্য করা হবে। এখনও পর্যন্ত সেই সমর্থন জানায়নি জর্ডান।
হুসেন জানিয়েছেন, এই পরিস্থিতিতে সমর্থন জানানোর প্রশ্নই ওঠে না। তাই জোর করে তাদের পুরস্কারমূল্য আটকে রাখা হয়েছে।
হুসেন বলেছেন, ‘ফিফা বার বার বড়াই করে বলে তাদের কোষাগারে প্রচুর টাকা রয়েছে। কিন্তু আমাদের অর্থ এখনও দেওয়া হয়নি। এটা পরিষ্কার যে ফিফার নেতৃত্বের মধ্যেই সমস্যা রয়েছে। গত কয়েক মাস ধরেই ফিফা আমাদের একেবারে সাহায্য করছে না।’
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৬/এমএ



