Connect with us
ক্রিকেট

বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান

Fakhar Zaman banned for two matches for ball tampering.
পিএসএলে ২ ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান। ছবি- সংগৃহীত

চমান পাকিস্তান সুপার লিগে (পিসিএল) বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হলেন মুস্তাফিজ-ইমনদের সতীর্থ ফখর জামান। লাহোর কালান্দার্সের অভিজ্ঞ এই ওপেনারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পিসিবি। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে তার বল টেম্পারিং বা বলের আকৃতি পরিবর্তনের বিষয়টি প্রমাণিত হওয়ায় এই নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বল টেম্পারিং বা বলের আকৃতি পরিবর্তন করে পিসিবির আচরণবিধির ২.১৪ ধারা (লেভেল-৩ অপরাধ) ভঙ্গ করেছেন ফখর ফখর। যদিও বল টেম্পারিংয়ের অভিযোগ তিনি অস্বীকার করেন। তবে ম্যাচ রেফারি রোশন মহানামার অধীনে অনুষ্ঠিত এক শুনানিতে তার দোষ প্রমানিত হয়েছে। যে কারণে তাকে পরবর্তী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।



মূলত গত রোববার (২৯ মার্চ) পিএসএলের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল করাচি কিংস ও লাহোর কালান্দার্স। আর ওই ম্যাচই এই বল টেম্পারিংয়ের ঘটনাটি ঘটে। করাচি কিংসের ব্যাটিং ইনিংসের ইনিংসের শেষ ওভারের আগে বলের আকৃতিতে পরিবর্তন দেখতে পান আম্পায়াররা। যে কারণে নতুন বল আনার নির্দেশ দেন আম্পায়াররা।

তবে তখন ভিডিও ফুটেজে দেখা যায়, শেষ ওভারের আগে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং হারিস রউফ কথা বলার সময় সেখানে ছিলেন ফখরও। তখব বলটি নাড়াচাড়া করছিলেন ফখর। এরপর বলের আকৃতি অস্বাভাবিক মনে হয় আম্পায়ারদের এবং বল পরিবর্তনের নির্দেশ দেন।

তখন রিপ্লে দেখার পর সঙ্গে সঙ্গেই লাহোর কালান্দার্সকে ৫ রান জরিমানা করা হয়। এবার ফখরকেও আলাদা করে শাস্তি দিল পিসিবি।

অবশ্য এমন ঘটনার পর আরও বিপদে পড়ে লাহোর৷ কেননা শেষ ওভারে করাচি কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। পরে নতুন লক্ষ্য দাঁড়ায় ৬ বলে ৯ রান। তারপর সহজেই ৩ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় তুলে নেয় করাচি।

ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট