Connect with us
ফুটবল

লাল-সবুজের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন ফাহমিদুল

Fahmidul is looking forward to play for Bangladesh
ফাহমিদুল ইসলাম। ছবি- সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে হ্যাভিয়ের ক্যাবরেরার প্রাথমিক দলে ডাক পেয়েছেন ফাহমিদুল ইসলাম। জাতীয় দলে ক্যাম্পে যোগ দিয়ে গতকাল ঢাকায় পৌঁছেছেন এই ফুটবলার। আগামী ৩০ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে ছিলেন ফাহমিদুল। সৌদি আরবে আয়োজিত ক্যাম্পে অংশ নিয়ে নজর কেড়েছিলেন এই তরুণ। কিন্তু শেষ পর্যন্ত ক্যাবরেরার চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। তবে আসন্ন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে তার প্রতি আস্থা দেখাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ক্যাম্পে কোচের মনজয় করতে পারলেই জায়গা মিলবে মূল দলে।

এদিকে ফাহমিদুলও লাল-সবুজের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন। গতবার চূড়ান্ত দলে সুযোগ না পেলেও মনোবল হারাননি তিনি। পুনরায় জাতীয় দলে ফেরার সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। আর এবারের সুযোগেই হয়ত লাল-সবুজের জার্সি গায়ে চড়াতে পারবেন এই তরুণ ফরোয়ার্ড।




আরও পড়ুন :

» মাঠে ফিরছেন তাসকিন, খেলবেন শ্রীলঙ্কা সিরিজে?

» মেসি-সুয়ারেজের জোড়া গোলে লম্বা সময় পর জয়ের দেখা পেল মিয়ামি


গতকাল ফাহমিদুল দেশে আসার পর দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয় উন্মাদনা। গত কয়েক মাসে সমর্থকদের এত ভালোবাসা পেয়ে আপ্লুত তিনি। জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই প্রতিভাবান ফরোয়ার্ড সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এমন ভালোবাসা দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। এখন শুধু বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষা। ’

আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

আগামীকাল (৩০ মে) থেকে ক্যাবরেরার অধীনে শুরু হচ্ছে বাংলাদেশের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। তবে ক্যাম্পে যোগ ফাহমিদুল ইতোমধ্যে দেশে আসলেও হামজা চৌধুরি ও সামিত সোম পরে যোগ দেবেন। আগামী ২ জুন ঢাকায় আসার কথা রয়েছে হামজা। একদিন পর ৩ জুন ঢাকায় পা রাখবেন সামিত।

ক্রিফোস্পোর্টস/২৯মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল