Connect with us
ফুটবল

দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল

Fahmidul Islam
ইত্যালি থেকে রওনার সময় ফাহমিদুল ইসলাম। ছবি- সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে বাংলাদেশে এসে পৌঁছেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। ইতালির রোম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে আজ সকাল আটটা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন এই তরুণ ফুটবলার।

আগামী ৩০ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে যোগ দিতে ঢাকায় এসেছেন ফাহমিদুল। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে টিম হোটেলে নিয়ে যান বাফুফের প্রটোকল অফিসার। পরশু শুরু হতে যাওয়া ক্যাম্পে যোগ দেবেন দলে ডাক পাওয়া বাকি ফুটবলাররা।


আরও পড়ুন :



» বাংলাদেশকে নিয়ে যে চ্যালেঞ্জের কথা জানালেন পাক অধিনায়ক

» যেকোন দলকে হারানোর বার্তা দিয়ে যা বললেন লিটন


 

এর আগে মার্চ উইন্ডোতে সৌদি আরবে বাংলাদেশ দলের সঙ্গে বেশ কিছুদিন অনুশীলন করেছিলেন এই প্রবাসী ফুটবলার। তবে শেষ পর্যন্ত তাকে দলের সঙ্গে ঢাকায় নিয়ে আসা হয়নি। সেসময় তাকে দল থেকে বাদ দেয়ার কারণে কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ফাহমিদুলকে দলে ফেরাতে বিক্ষোভ পর্যন্ত করেন সমর্থকরা।

এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছিল জুনের সিঙ্গাপুর ম্যাচে আবারো দলে ডাক পেতে পারেন এই প্রবাসী ফুটবলার। এবার সবার আগে জাতীয় দলের ক্যাম্পের জন্য টিম হোটেলে পৌঁছে গেলেন ইতালি থেকে আগত ফাহমিদুল। এবার পালা অনুশীলনে কোচের মন জয় করে জাতীয় দলের জার্সিতে তার মাঠে নামার।

ক্রিফোস্পোর্টস/২৮মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল