Connect with us
ক্রিকেট

স্বাধীনতা দিবসে সাবেক তারকাদের নিয়ে হবে প্রদর্শনী ম্যাচ

Old players
সাবেক তারকাদের নিয়ে মিরপুরে হবে প্রদর্শনী ম্যাচ। ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ একটি টি–টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ম্যাচে মুখোমুখি হবে লাল দল ও সবুজ দল। আগামী ২৬ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই দুই দলের খেলোয়াড় তালিকা ঘোষণা করা হয়েছে।

সবুজ দলে জায়গা পেয়েছেন শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু। দলের ম্যানেজার হিসেবে থাকবেন ফারুক আহমেদ এবং কোচের দায়িত্বে থাকবেন খন্দকার ওয়াহিদুল ঘনি।

অন্যদিকে লাল দলে রয়েছেন জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন। দলের ম্যানেজারের দায়িত্বে থাকবেন রকিবুল হাসান এবং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সারওয়ার ইমরান।



স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই ম্যাচকে বিশেষভাবে দেখছে বোর্ড। ক্রিকেটের মাধ্যমে দিনটির গুরুত্ব তুলে ধরা এবং সাবেক ক্রিকেটারদের আবার একসঙ্গে মাঠে আনার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

বিসিবি সবুজ দল: শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু।

বিসিবি লাল দল: জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট