Connect with us
ক্রিকেট

এমন কিছু করে দেখাল ইংল্যান্ড, ইতিহাসে যা আগে ঘটেনি

England cricket team
ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

সাদা বলের ক্রিকেটে বর্তমানে হরহামেশাই দেখা যায় রান বন্যা। ওয়ানডে ক্রিকেটের কথা বললে অনেক আগেই পেরিয়ে গেছে ৪০০ রানের গণ্ডি। তবে এবার এমন কিছু করে দেখালো ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে যা আগে ঘটেনি কখনো।

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪০০ রানের বিশাল সংগ্রহ করেছে ইংল্যান্ড। এর চেয়ে বড় রানের দলীয় সংগ্রহ আগেও হয়েছে। তবে এবার ঘটেছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো কোন ব্যাটারের সেঞ্চুরি ছাড়াই দেখা গেল ৪০০ রানের ইনিংস।

এদিন আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০০ রান সংগ্রহ করে ইংলিশরা। যেখানে দেখা গেছে চারটি পঞ্চাশোর্ধ রানের ইনিংস। তবে ছিল না কোন শতাধিক রানের ইনিংস। ক্রিকেট ইতিহাসে এর আগে কোন সেঞ্চুরি ছাড়া ৪০০ বা তার বেশি রানের দলীয় সংগ্রহ দেখা যায়নি।




আরও পড়ুন:

» ৬ মাস পর ক্রিকেটে ফেরা নিয়ে যে বার্তা দিলেন সাকিব

» মনোনয়ন বাতিল, বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক


 

ইংলিশদের বিশাল এই রানের বিপক্ষে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তারা গুটিয়ে যায় মাত্র ১৬২ রানে। এতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ২৩৮ রানের বড় জয় পায় ইংল্যান্ড।

এদিন ইংলিশদের হয়ে অর্ধশত রানের ইনিংস খেলেন বেন ডাকেট (৪৮ বলে ৬০ রান), জো রুট (৬৫ বলে ৫৭ রান), হ্যারি ব্রুক (৪৫ বলে ৫৮ রান) ও জেকোব ব্যাথেল (৫৩ বলে ৮২ রান)। এছাড়া উইল জ্যাকস ২৪ বলে ৩৯ ও জ্যামি স্মিথ খেলেছেন ২৪ বলে ৩৭ রানের ইনিংস।

ক্রিফোস্পোর্টস/৩০মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট