Connect with us
ফুটবল

ব্রাজিলকে হারিয়ে ফিনালিসিমা জিতল ইংল্যান্ড

ফিনালিসিমা শিরোপা জেতার পর ইংল্যান্ড নারী দলের উল্লাস (ছবি- গোল ডটকম)

ব্রাজিল নারী ফুটবল দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফিনালিসিমা জিতে নিয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে এ জয় পায় থ্রি লায়নেসরা।

ইউরোপের ইউরো চ্যাম্পিয়ন ও লাতিন অঞ্চলের কোপা আমেরিকা জয়ী দুদলের মধ্যে এ ম্যাচ আয়োজন করে দুই ফেডারেশন। এই ম্যাচটিকে বলা হয় ফিনালিসিমা।

মেয়েদের এই ফিনালিসিমায় আসার পথে ব্রাজিল কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নিজেদের অষ্টম কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলে। অপরদিকে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ড ইউরো চ্যাম্পিয়ন হয়ে ফিনালিসিমায় পা রাখে।



এদিন ম্যাচের ২৩তম মিনিটে গোল করে প্রথম লিড পায় ইংল্যান্ড। গোলটি করেন টনি। পরে ম্যাচের যোগ করা সময়ে (৯৩ মিনিটে) ওই গোল শোধ করেন ব্রাজিলের আন্দ্রেসা আলভেস। পইরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে টাইব্রেকারে জয় পায় ইংল্যান্ড।

প্রসঙ্গত, গত বছর ছেলেদের ফিনালিসিমায় মুখোমুখি হয়েছিল ইতালি ও আর্জেন্টিনা। সেখানে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল মেসির আর্জেন্টিনা।

আরও পড়ুন: এমসিসির আজীবন সদস্য পদ পেলেন মাশরাফি

ক্রিফোস্পোর্টস/০৭এপ্রিল২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল