Connect with us
ফুটবল

মিসরের সঙ্গে অন্যায় হয়েছে, বললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিসরের ৩–২ গোলে হার নিয়ে বিতর্ক এখনো থামেনি। রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ফুটবলপ্রেমীদের একাংশ প্রশ্ন তুলছেন। এবার সেই বিতর্কে নিজের মত জানালেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার দাবি, ওই ম্যাচে মিসরের সঙ্গে অন্যায় হয়েছে।

নগরের বাসসেবা আরও দ্রুত ও কার্যকর করার নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন মামদানি। শুরুতে তিনি নতুন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসীর যাতায়াতে সময় কম লাগবে। ফলে তারা পরিবার, সন্তান ও প্রিয়জনদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।

বক্তব্যের একপর্যায়ে হঠাৎই তিনি আর্জেন্টিনা–মিসর ম্যাচের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, মানুষের হাতে বাড়তি সময় থাকলে তারা বন্ধুদের সঙ্গে বসে এ বিষয়েও একমত হতে পারবেন যে, আগের দিনের ম্যাচে মিসরের সঙ্গে অন্যায় হয়েছে। তার এই মন্তব্যের পর উপস্থিত অনেকেই হাততালি দেন।



শেষ ষোলোর ওই ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত তারা ৩–২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হয়েছে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে।

মিসরের একটি গোল পর্যালোচনার পর বাতিল করা হয়। পাশাপাশি তাদের একটি পেনাল্টির আবেদনও পর্যালোচনা করা হয়নি বলে অভিযোগ ওঠে। এসব সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকের মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তে কয়েকটি সিদ্ধান্ত মিসরের বিপক্ষে গেছে। সেই বিতর্কেই এবার নিজের অবস্থান জানালেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল