Connect with us
টেনিস

ফেদেরারকে ছাড়িয়ে গেলেন জোকোভিচ

নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ১০১তম ক্যারিয়ার ট্রফি জিতছেন সার্ব তারকা নোভাক জোকোভিচ। এই ট্রফি জয়ের মাধ্যমে রজার ফেদেরারকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ীর তালিকায় জোকোভিচের অবস্থান ১১ নম্বরে। ৩৮ বছর বয়সী এই তারকা কেন রোজওয়েলের পর সবচেয়ে বয়স্ক হিসেবে এটিপি ইভেন্ট জিতলেন।

উইম্বলডনে জোকোভিচ



৭১ শিরোপা নিয়ে এতদিন ফেদেরারের পাশে ছিলেন জোকোভিচ। সবশেষ জয়ে ফেদেরার কে ছাড়িয়ে গেলেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা। এর পাশাপাশি ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতা (২৪) এবং ফাইনাল (৩৭), সেমিফাইনাল (৫৩) ও কোয়ার্টার ফাইনালে (৬৪) খেলার রেকর্ড জোকোভিচের দখলে।

তবে, ম্যাচ শেষে ভক্তদের জন্য দুঃসংবাদ জানিয়েছেন সার্ব তারকা। ম্যাচ জয়ের পর জোকোভিচ ঘোষণা দেন, আগামী এটিপি ফাইনাল্স তিনি খেলবেন না। ম্যাচ নিয়ে জোকোভিচ বলেন, ‘অসাধারণ লড়াই। এটি যে কারো ম্যাচ হতে পারত, তাই লরেঞ্জোকে ধন্যবাদ অসাধারণ পারফরম্যান্সের জন্য। এই লড়াইয়ে জিততে পেরে আমি খুব গর্বিত।’

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/এআই

Crifosports announcement

Focus

More in টেনিস