Connect with us
ক্রিকেট

ঢাকার জ্যাম যেন লন্ডনে, সাইকেল চালিয়ে ভেন্যুতে ক্রিকেটাররা

England cricketers arrives in stadium with cycle
সাইকেল চালিয়ে ভেন্যুতে পৌঁছান ইংলিশ ক্রিকেটাররা ছবি- সংগৃহীত

ঢাকাকে বলা হয়ে থাকে জ্যামের নগরী। বিশ্বের যানজটপূর্ণ শহরের তালিকায় বেশ ওপরের দিকেই রয়েছে ঢাকা। এবার ঢাকার জ্যাম যেন দেখা গেল লন্ডনের কেনসিংটনে। আর এই জ্যামের কারণে ভুগেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে জ্যামের রাস্তায় আটকে ছিল দুই দলের টিম বাস। যে কারণে নির্ধারিত সময়ের মধ্যে শুরু হয়নি ম্যাচটি।

এদিন কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এর আধাঘণ্টা আগে হওয়ার কথা ছিল টস। কিন্তু জ্যামের কারণে দেরিতে মাঠে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ দল। টেমস নদীর উত্তরাঞ্চলে মারাত্মক জ্যামের কারণে রাস্তায় আটকে ছিল দুই দলেরই টিম বাস। অবশেষে ম্যাচ শুরুর সময়ের কিছুক্ষণ পর মাঠে পৌঁছায় তারা এবং টস হয় ৬টা ১০ মিনিটে।




আরও পড়ুন :

» যে কারণে বাংলাদেশের সিরিজ চলাকালে পাকিস্তানে গিয়েছিলেন তামিম

» ১৮ বছরের আক্ষেপ ঘোচানোর আগে প্রীতির আগেবঘন বার্তা


 

তবে টিম বাস আটকে থাকলেও ইংল্যান্ডের ক্রিকেটাররা এক অভিনব পদ্ধতি অবলম্বন করে আগেই ভেন্যুতে এসেছে। তারা বাসের পরিবর্তে সাইকেল চালিয়ে ভেন্যুতে এসেছে। তাদের সাইকেলে করে ভেন্যুতে আসার দৃশ্য ক্যামেরাবন্দি করে নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশ করেছে ইসিবি। সেই ভিডিও’র ক্যাপশনে ইসিবি লিখেছে, ‘নিজস্ব স্টাইলেই পৌঁছালেন ক্রিকেটাররা। লন্ডনে সড়ক অবরোধকে হার মানানোর এটাই উপায়।’

এছাড়া ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক বলেন, ‘আমরা কিছুক্ষণ বাসের মধ্যেই বসেছিলাম। এরপর ভাবলাম সাইকেলেকে করে যাওয়া যাক। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের চেয়ে একটু আগেই আমরা মাঠে পৌঁছাতে পেরেছি।’

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরে ব্যাটিং করছে ক্যারিবিয়ানরা।

ক্রিফোস্পোর্টস/৩জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট