Connect with us
ক্রিকেট

কথা রাখল ঢাকা; পুরনো ঠিকানায় সাব্বির, রয়েছেন নাসিরও

Sabbir Rahman
সাব্বির রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে আজ রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে নিলাম।

নিলামে জায়গা পেয়েছেন মোট ৪১৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন। সবমিলিয়ে অন্তত ৮৪ জন ক্রিকেটার দল পাবেন।

২৮ লাখ টাকায় সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছে ঢাকা, ৫২ লাখে তারা দলে নিয়েছে মোহাম্মদ মিঠুনকে। নিলামের আগেই তাকে দলে রাখার কথা দিয়েছিলেন দলটির কর্নধার ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ১৮ লাখে নাসিরের ঠিকানাও ঢাকা।



২২ লাখে আফিফ হোসেনকে দলে নিয়েছে সিলেট। আবু হায়দার রনিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। ইবাদত হোসেন অবিক্রিত থেকেছেন। মাহমুদুল হাসান জয়কে ৩৭ লাখে তাকে দলে নেয় চট্টগ্রাম। ৫২ লাখে ঢাকা দলে নিয়েছে মোহাম্মদ মিঠুনকে। নাহিদ রানাকে ৫৬ লাখে দলে নিয়েছে রংপুর।

ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৫/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট