Connect with us
ক্রিকেট

প্লে–অফের আশা ছাড়ছে না ঢাকা ক্যাপিটালস

Dhaka capitals
ঢাকা ক্যাপিটালস। ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় শেষ চারে ওঠা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের অবস্থান কঠিন হলেও এখনো খাতা-কলমে টিকে আছে তাদের প্লে–অফের সম্ভাবনা। সেই আশা ধরেই আজ (শনিবার) মিরপুরে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে দলটি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।

ঢাকার জন্য বড় ভরসা হয়ে উঠতে পারে মিরপুরের উইকেট। নিজেদের ঘরের মাঠেই ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা দেখছেন দলের ক্রিকেটার আব্দুল্লাহ আল মামুন। তার বিশ্বাস, সমর্থকদের উপস্থিতি ঢাকার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

ম্যাচের আগের দিন মিরপুরে অনুশীলন শেষে মামুন বলেন, ঢাকাকে তারা সাধারণত হোম গ্রাউন্ড হিসেবেই দেখছেন। তার মতে, ‘আমরা যেহেতু ঢাকা দল, আমাদের অনেক সমর্থক মাঠে আসবে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো।’



সমীকরণ অবশ্য কঠিন। প্লে–অফে যেতে হলে ঢাকাকে বাকি দুটি ম্যাচই জিততে হবে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে রংপুরের ফলাফলের দিকেও। রংপুর যদি আর একটি ম্যাচ জিতে ফেলে, তাহলে তাদের প্লে–অফ নিশ্চিত হয়ে যাবে।

তবে এখনো সম্ভাবনার আলো দেখছেন মামুন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের এখনো আশা আছে। আমাদের দুইটা ম্যাচ আছে। দুইটা ম্যাচ যদি জিততে পারি, আর অন্য দল যদি ওদিকে হারে, তাহলে আমাদের সুযোগ থাকবে। প্রস্তুতি ভালো হয়েছে, আমরা শুধু পরের ম্যাচটা নিয়ে ভাবছি।’

ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও কাজ করছেন এই ব্যাটার। শুরু ভালো হলেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ তার কণ্ঠে। মামুন জানান, অনুশীলনে এই জায়গাটাতেই বাড়তি মনোযোগ দিচ্ছেন তিনি। ‘চেষ্টা করছি সমস্যাটা খুঁজে বের করার। সেট হলে ইনিংসটা বড় করতে চাই,’ বলেন তিনি।

এদিকে রংপুরের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিথুন। একাদশে এসেছে একাধিক পরিবর্তন।

ঢাকা ক্যাপিটালস একাদশ: উসমান খান, আব্দুল্লাহ আল মামুন, সাইফ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মারুফ মৃধা।

রংপুর ক্যাপিটালস একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ রানা, রাকিবুল হাসান, কাইল মেয়ার্স, খুশদিল শাহ, দাউইদ মালান ও ফাহিম আশরাফ।

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট