Connect with us
ক্রিকেট

চমক দেখিয়েও একটুর জন্য সেমিফাইনাল মিস হলো নাইজেরিয়ার

Nigeria win
নিউজিল্যান্ডকে হারানোর পর আয়ারল্যান্ডকেও হারিয়েছে নাইজেরিয়া ছবি- আইসিসি

বিশ্ব ক্রিকেটে খুব শিগগিরই নতুন রূপে হাজির হবে আফ্রিকার দেশ নাইজেরিয়া। তেমনটাই ইঙ্গিত দিলো এবারের নারী অনূর্ধ্ব ১৯ টি-টোয়েনিট বিশ্বকাপে। নিউজিল্যান্ডকে হারানোর পর আয়ারল্যান্ডকেও হারিয়েছে তারা। তবে একটুর জন্য মিস হলো ক্রিকেটে নবাগত এই দেশটির।

ফুটবলে পুরনো শক্তিশালী দল নাইজেরিয়া এবার ক্রিকেটেও চমক দেখাতে শুরু করেছে। মালয়েশিয়ায় চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল। সুপার সিক্সে এবার আয়ারল্যান্ডকে হারিয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দেশটি।

 Nigeria

১১ রানে ৩ উইকেট নিয়ে নাইজেরিয়াকে জেতান লিলিয়ান উদেহ। ছবি- আইসিসি

বুধবার (২৯ জানুয়ারি) মালয়েশিয়ার বাঙ্গিতে আয়ারল্যান্ডের নারী দলকে ৬ রানে হারিয়েছে নাইজেরিয়া। এদিন ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৪ রান করে নাইজেরিয়া। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড অলআউট হয়ে যায় ইনিংসের ৮ বল বাকি থাকতে ৮৮ রানে।




আরও পড়ুন:

» টি-টোয়েন্টিতে ৩৩৬ রানের অদ্ভূত বিশ্বরেকর্ড তিলক ভার্মার

» কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা


এতে সেমিফাইনালে যেতে না পারলেও ইংল্যান্ডের পরের স্থানে থেকে সুপার সিক্সের খেলা শেষ করেছে দলটি। পয়েন্ট তালিকাও একেবারে খারাপ না। দুটি জয় ও একটি হার। বাকি ম্যাচটি বৃষ্টিতে ভেসে না গেলে অন্যরকমও হতে পারতো রেজাল্ট।

Ireland

এভাবে উৎসাহ দিয়েও দলের হার দেখেছেন আইরিশ দর্শকরা। ছবি- আইসিসি

এক পর্যায়ে মনে হয়েছিল নাইজেরিয়ানদের সহজেই হারাবে আইরিশরা। মাত্র ৮ ওভারে ২ উইকেটে ৪০ রান তুলেও ফেলেছিল আয়ারল্যান্ড। এরপর উদেহ ব্যাকথ্রু এনে দিলে পরবর্তী ১৪ রান তুলতেই আরও ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড।

নাইজেরিয়ার অবিশ্বাস্য জয়ে বড় ভূমিকা রাখেন ১৮ বছর বয়সী পেসার লিলিয়ান উদেহ। ১১ রানে ৩ উইকেট শিকার করেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৫/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট