
চলতি আসর দিয়ে প্রায় ১৪ বছর পর জয় দিয়ে আইপিএল শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দ্বিতীয় ম্যাচে এসেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারের মুখ দেখল মুম্বাই। হার্দিক পান্ডিয়াদের ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অক্ষর প্যাটেলের দল।
আজ শনিবার (৪ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি।
রানতাড়ায় নেমে দিল্লির হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন সামির রিজভী। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৫১ বলে ৭ চার ও ৭ ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। এছাড়া পাথুম নিশাঙ্কা ৩০ বলে ৪৪ এবং ১৮ বলে ২১ রান করেন ডেভিড মিলার। মুম্বাইয়ের হয়ে একটি করে উইকেট নেন দীপক চাহার, মিচেল স্যান্টনার ও করবিন বস।
এর আগে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৩৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার। এছাড়া রোহিত শর্মা ২৬ বলে ৩৫, নামান ধীর ২১ বলে ২৮ এবং স্যান্টনার ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলেন।
দিল্লির হয়ে ৩ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন মুকেশ কুমার। এছাড়া একটি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, অক্ষর প্যাটেল, ভিপিরাজ নিগাম ও নাতারজান।
সংক্ষিপ্ত স্কোর :
মুম্বাই ইন্ডিয়ান্স : ১৬২/৬ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস : ১৬৪/৪ (১৮.১ ওভার)
ফলাফল : দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে জয়ী
এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে দিল্লি। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে দিল্লি।
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৬/বিটি




















