Connect with us
ক্রিকেট

২ দেশের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান

ICC Champions Trophy
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান। ছবি- সংগৃহীত

নানা জলঘোলার পর আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে ট্রফির নবম আসর। করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। তবে টুর্নামেন্ট শুরুর দুই-তিন দিন আগে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে টুর্নামেন্ট শুরুর এক মাসেরও কম সময় বাকি থাকতে আবারও নতুন ইস্যু তৈরি হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছিল পিসিবি। সেখানে উপস্থিত থাকার কথা ছিল ৮ দলের অধিনায়কের। যদিও ভারতের অধিনায়ক রোহিত শর্মা সেখানে যোগ দেওয়ার বিষয়টি অনিশ্চিত ছিল। তবে এবার যোগ হয়েছে নতুন ইস্যু।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও উদ্বোধনী অনুষ্ঠানই হবে না। তবে এর নেপথ্যে রোহিত শর্মা নন। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দল দেরি করে পাকিস্তানে পৌঁছবে। আর এ কারণেই হবে না উদ্বোধনী অনুষ্ঠান।




আরও পড়ুন:

» কোচ-ফুটবলার দ্বন্দ্ব : বাটলার থাকলে গণ অবসরে যাবেন সাবিনারা

» ১২ বছর পর রঞ্জিতে কোহলি, এমন পরিস্থিতি হবে কল্পনাও করেননি


এর আগে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চান পিসিবি সভাপতি মহসিন নাকভি। লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করতে চায় পিসিবি।

তবে নতুন করে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ১৮ ফেব্রুয়ারির আগে পাকিস্তানে যাবে না অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। মূলত এই দুই দলেরই প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি। আর এ কারণেই দেরিতে পাকিস্তানে পা রাখবে দলটি।

যদিও এখনো একটি অনুষ্ঠান আয়োজনের আশা রাখছে পিসিবি। টুর্নামেন্ট শুরুর একদিন আগে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে চায় স্বাগতিকরা।

ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট