Connect with us
ক্রিকেট

ক্যারিবীয়দের রানের পাহাড়, লজ্জার হার বাংলাদেশ নারী দলের

BD vs WI WOMEN
ক্যারিবীয় নারীদের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ নারী দল

বাংলাদেশের নারীদের বোলিং লাইন নিয়ে রীতিমত ছেলেখেলা করলো ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। সেন্ট কিটসে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ক্যারিবীয় নারীদের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ নারী দল। হেরেছে ১০৬ রানের বিশাল ব্যবধানে।

বৃহস্পতিবার সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্কে স্বাগতিকদের ৬ উইকেটে ২০১ রানের জবাবে ৯ উইকেটে ৯৫ করে ১০৬ রানে হেরেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে উইন্ডিজ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ক্যারিবিয়ান ওপেনার কিয়ানা জোসেফ ও হেইলি ম্যাথিউস ৩৩ বলে ৫৩ রান যোগ করেন। অধিনায়ক হেইলি ২৭, শিমেইন ক্যাম্পবেল ১১ করে ফেরার পর ডিয়ান্ড্রা ঝড় তোলেন। কিয়ানের ৩৬ বলে ৬৩ ও ডিয়ান্ড্রার ২০ বলে ৪৯ রানে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।




আরও পড়ুন:

» প্লে অফের আগেই দলের শক্তি বাড়াচ্ছে ফরচুন বরিশাল

» বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচসহ আজকের খেলা (৩০ জানুয়ারি ২৫)


নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দল এই প্রথম ২০০ ছাড়ালো। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিলো ১৮৯ রান। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে যা করেছিলো অস্ট্রেলিয়া।

BD LOST

১০৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল

আজকের ম্যাচে ফাহিমা খাতুন তিনটি, রাবেয়া দুটি উইকেট নেন। অন্যটি পান শর্না আক্তার। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেন শারমিন আক্তার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১০, শোমা আক্তার ১৬ ও লতা মন্ডল ১৩ রান করে দুই অঙ্ক ছুঁয়েছেন। ৯ উইকেটে ৯৫ রানে শেষ হয় টাইগ্রেসদের প্রতিরোধ।

নারী টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশ ১০৬ রানের চেয়ে বড় ব্যবধানে হেরেছে একবারই। ২০২২ সালে নিউজিল্যান্ড সফরে ১৩২ রানে। এর আগে প্রথম ম্যাচে ১৪৪ রান তুলে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।

ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৫/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট