Connect with us
ফুটবল

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবে কেপ ভার্দে, বিশ্বাস দেশটির প্রেসিডেন্টের

Cape Verde will beat Argentina 1-0, believes the country's president.
বিশ্বকাপের শেষ ৩২ এ আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। ছবি- রয়টার্স

চলতি বিশ্বকাপে এরই মধ্যে বেশকিছু অঘটনের জন্ম দিয়েছে র‍্যাঙ্কিংয়ে নিচের সারিতে থাকা দলগুলো। যার মধ্যে একটি হচ্ছে কেপ ভার্দে। আফ্রিকার এই দেশটি প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে। স্পেন-উরুগুয়ের মতো শক্তিশালী দলের গ্রুপ থেকে রানার্সআপ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। এবার শেষ ৩২ এ তাদের সামনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইউরোপিয়ান পরাশক্তি স্পেনকে রুখে দিয়ে চমকে দিয়েছিল কেপ ভার্দে। ২০১০ আসরের চ্যাম্পিয়নদের রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে নেয় তারা। পরের ম্যাচে লাতিনের অন্যতম পরাশক্তি উরগুয়েকেও রুখে দেয় তারা। সেই ম্যাচে ২-২ গোলে ড্র করে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পায় তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে দলটি।

তবে এবার শেষ ৩২ তাদের জন্য অপেক্ষা করছে আরেকটি কঠিন চ্যালেঞ্জ। এবার আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে দলটি। তবে শেষ ৩২ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পেয়েও ভয় পাচ্ছে না দলটি। আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হওয়ার পরই কেপ ভার্দের কোচ বুবিস্তা বলেছিলেন, আর্জেন্টিনা অনেক শক্তিশালী প্রতিপক্ষ, তবে ফুটবলে অসম্ভব বলতে কিছু নেই।



বুবিস্তার পর এবার আত্মবিশ্বাসের কথা শোনালেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস। তার বিশ্বাস, শেষ ৩২ এর ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দিতে পারে কেপ ভার্দে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারবে কেপ ভার্দে।’

র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দে। র‍্যাঙ্কিং দেখে সহজেই উপলব্ধি করা যায়, শক্তির বিচার কেপ ভার্দের চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টিনা। তবে নেভেস মনে করেন, শক্তির বিচারে পিছিয়ে থাকলেও জয়ের সম্ভাবনা আছে কেপ ভার্দের। জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে দলটি।

নেভেস বলে, ‘আমরা জয়ের জন্যই খেলতে নামবো। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে, সেই দলের জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে এবং তখন অনেক কিছুই করা সম্ভব। কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সবসময় চেষ্টা করা উচিৎ মানুষকে চমকে দেওয়ার। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের বড় সম্ভাবনা আছে।’

ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। র‍্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে থাকা লাতিনের দেশ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে শেষ ৩২ থেকে বিদায় নিশ্চিত হয়েছে দলটির। সামনে এ ধরনের অঘটন আরও ঘটতে পারে। তাই কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সু্যোগ নেই।

আগামী ৪ জুলাই ভোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল