Connect with us
ফুটবল

এবার কী ‘ইউরোপ বাধা’ পেরোতে পারবে ব্রাজিল

Can Brazil finally overcome the ‘European hurdle’ this time
২০২২ আসরে ব্রাজিলের বিদায়ের পর নেইমারকে সান্তনা দিচ্ছেন ভিনিসিয়ুস। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের হেক্সা মিশনে নকআউট পর্বের প্রথম বাধা পেরিয়েছে ব্রাজিল। শেষ বত্রিশের ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা। এবার শেষ আটে ওঠার লড়াইয়ে ইউরোপের দল নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে পাঁঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সবশেষ ২০০২ সালে ইউরোপের অন্যতম পরাশক্তি জার্মানিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। এরপর থেকে নকআউট পর্বে ব্রাজিলের কাল হয়ে দাঁড়িয়েছে ইউরোপের দলগুলো। কোনোভাবেই যেন ইউরোপ বাধা পেরোতে পারছে না তারা। ২০০২ বিশ্বকাপের পর সবশেষ পাঁচটি আসরেই নকআউট পর্বে ইউরোপের দলের কাছে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সেলেসাওদের বিদায় ঘণ্টা বাজিয়েছিল নেদারল্যান্ডস। পরের আসরটা ছিল ব্রাজিলের জন্য সবচেয়ে বেশি হৃদয়বিদারক। ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।



২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও ভাগ্য বদলায়নি ব্রাজিলের। বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই বিদায় ঘণ্টা বাজে সেলেসাওদের। সবশেষ ২০২২ বিশ্বকাপে ফের নেইমারদের হৃদয়ভঙ্গ করে ইউরোপের দল ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে গোল দিয়ে জয় প্রায় নিশ্চিতই করে নিয়েছিল ব্রাজিল। তবে অতিরিক্ত সময় শেষ হওয়ার আগেই সমতায় ফিরে ক্রোয়েশিয়া। এরপর টাইব্রেকারে হেরে বিদায় নেয় নেইমার-ভিনিসিয়ুসরা।

Brazil during penalty shootout against Croatia in 2022 WC

২০২২ আসরে টাইব্রেকারের মুহূর্ত। ছবি- সংগৃহীত

এবার শেষ ষোলোতেই ব্রাজিলের সামনে ‘ইউরোপ বাধা’। শেষ আটের টিকিট পেতে ইউরোপের দল নরওয়ের মুখোমুখি হতে হবে তাদেরকে। যে কারণে নকআউট পর্বে ইউরোপের দলের বিপক্ষে সেই পুরোনো ব্যর্থতার চিত্র আবারও সামনে এসেছে। শেষ আটের টিকিত নিশ্চিতে শেষ পাঁচ আসরের ব্যর্থতা ঘুচিয়ে নতুন গল্প লিখতে হবে সেলেসাওদের।

অবশ্য ইতিহাস কথা বলছে নরওয়ের পক্ষেই। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত নরুওয়ে। চার ম্যাচের মধ্যে দুই জয়ের বিপরীতে ২টি ম্যাচে ড্র করেছে তারা। তার মধ্যে বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। ১৯৯৮ এর সেই আসরে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল দলটি।

Brazil vs Norway 2026

হালান্ড-ওডেগার্ডদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে মার্কুইনোস-ভিনিসিয়ুসদের। ছবি- সংগৃহীত

সবশেষ ২০০৬ সালে একটি প্রীতি ম্যাচে নরওয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে মুখোমুখি হতে যাচ্ছে তারা। হেক্সা মিশনে টিকে থাকতে নতুন ইতিহাস লিখে এই ম্যাচে জিততে হবে সেলেসাওদের।

আজ (রোববার) দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল