Connect with us
ফুটবল

সবার আগে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলের পালমেইরাস

Palmeiras in club world cup quarter final
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল পালমেইরাস। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের এবারের আসরে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। সুপার সিক্সটিনে ম্যাচের অতিরিক্ত সময়ের খেলায় গোল করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে দলটি। যেখানে তারা পরাজিত করেছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোকে।

গতকাল শনিবার রাতে ফিলাডেলফিয়ায় বোটাফোগোকে ১-০ গোলে পরাজিত করেছে পালমেইরাস। যেখানে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন পলিনহ। আর এতে করে টুর্নামেন্টে সবার আগে কোয়ার্টার ফাইনালের স্পট বাগিয়ে নিল পালমেইরাস। যেখানে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় দল হিসেবে ওঠা চেলসি।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাটা আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের প্রায় ৫৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল বোটাফোগো। প্রতিপক্ষের জালে তারা শট নিয়েছে সবমিলিয়ে ১৬ বার। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি বোটাফোগো। একইভাবে আক্রমণ চালিয়েও নির্ধারিত সময়ে কোনো গোল করতে পারেনি পালমেইরাসও।




আরও পড়ুন:

» ক্লাব বিশ্বকাপে মায়ামি-পিএসজি ম্যাচসহ আজকের খেলা (২৯ জুন ২৫)

» কেমন ছিল ট্রায়ালে আসা ফুটবলারদের প্রথম দিন, জানাল বাফুফে


নকআউট পর্বের এই ম্যাচ এরপর গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে খেলার ৯৯তম মিনিটে ম্যাচের প্রথম গোল আসে পলিনহো পা থেকে। মাঠের ডান প্রান্ত থেকে বল নিয়ে একাই প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন এই ফুটবলার। তারপর রক্ষণের বাধা ছাপিয়ে নিখুঁত ফিনিশিংয়ের শটে জালে বল জড়ান তিনি। আর এই গোলটি হয়ে থাকে ম্যাচের ফলাফল নির্ধারক হিসেবে।

ক্রিফোস্পোর্টস/২৯জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল