Connect with us
ক্রিকেট

বিপিএল: সিলেট পর্বের পূর্ণাঙ্গ সময়সূচী

BPL 2024
বিপিএল লোগো ২০২৪। ছবি- বিসিবি

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট আসর। গেল ১৯ জনুয়ারি পর্দা ওঠা বিপিএলে ইতোমধ্যে শেষ হয়েছে ঢাকাপর্বের প্রথম দফার খেলা। মিরপুরের পর বিপিএল এবার এসেছে চায়ের দেশ সিলেটে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্বের খেলা। 

সিলেট পর্বের প্রথম দিনের খেলায় আজ দুপুরে ২টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। এরপর সন্ধায় নিজেদের ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের।

ঢাকা পর্বে সাত দল মোট আটটি ম্যাচ খেলেছিল ঢাকায়। দুই দিন বিরতি দিয়ে আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে বিপিএলের। মাঝে ২৮ এবং ১ ফেব্রুয়ারি থাকবে বিরতি। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বারোটা ম্যাচ হবে সিলেটে।



এক নজরে সিলেট পর্বের সব ম্যাচের সূচী:

তারিখম্যাচ ভেন্যুসময়
২৬ জানুয়ারিরংপুর-খুলনাসিলেটবেলা ২টা
২৬ জানুয়ারিকুমিল্লা-সিলেটসিলেটসন্ধা ৭টা
২৭ জানুয়ারিচট্টগ্রাম-বরিশালসিলেটবেলা ১টা ৩০ মিনিট
২৭ জানুয়ারিরংপুর-ঢাকাসিলেটসন্ধা ৬টা ৩০ মিনিট
২৯ জানুয়ারিচট্টগ্রাম-সিলেটসিলেটবেলা ১টা ৩০ মিনিট
২৯ জানুয়ারিখুলনা-ঢাকাসিলেটসন্ধা ৬টা ৩০ মিনিট
৩০ জানুয়ারিকুমিল্লা-রংপুরসিলেটবেলা ১টা ৩০ মিনিট
৩০ জানুয়ারিবরিশাল-সিলেটসিলেটসন্ধা ৬টা ৩০ মিনিট
২ ফেব্রুয়ারিঢাকা-সিলেটসিলেটবেলা ১টা ৩০ মিনিট
২ ফেব্রুয়ারিচট্টগ্রাম-কুমিল্লাসিলেটসন্ধা ৬টা ৩০ মিনিট
৩ ফেব্রুয়ারিবরিশাল-খুলনাসিলেটবেলা ১টা ৩০ মিনিট
৩ ফেব্রুয়ারিসিলেট-রংপুরসিলেটসন্ধা ৬টা ৩০ মিনিট

 

আরও পড়ুন: অবশেষে আনুষ্ঠানিকভাবে ম্যানসিটিতে ‘নতুন মেসি’

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট