বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল ২০২৫ এর প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। ড্রাফটে উপস্থিত হয়েছেন নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিক চিত্রনায়ক শাকিব খান। আছেন ফরচুন বরিশালের তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারীরা, বিসিবি সভাপতি ও পরিচালকবৃন্দ।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলছে এই নিলাম।এবার ৭টি দল বিপিএলে অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর। এবার অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এরই মধ্যে তাসকিন,জিসান আলমকে দলে নিয়েছে রাজশাহী। লিটন, হাবিবুর রহমান সোহান- ঢাকায়। শামীম,পরভেজ ইমনকে কিনেছে চিটাগাং। হাসান মাহমুদ ও নাইম শেখ খুলনা শিবিরে। নাহিদ রানা সাইফ হাসান রংপুর রাইডার্সে। মাশরাফি ও রনি সিলেটে খেলবেন। আর মাহমুদ উল্লাহ ও তানভিরকে নিয়েছে বরিশাল।
আরও পড়ুন:
» সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ পাকিস্তানকে সমর্থন করবে ভারত?
» ফিনল্যান্ডের জালে গোল উৎসব করে জয়ে ফিরল ইংল্যান্ড
দেশীয় ক্রিকেটাররা ৬টি ক্যাটগরিতে ড্রাফটে অংশ নিচ্ছে। সর্বোচ্চ মূল্য ৬০ লাখ, সর্বনিম্ন ১০ লাখ টাকা। বিদেশী ক্রিকেটারদের ৫টি ক্যাটগরীতে সর্বোচ্চ মূল্য ৭০ হাজার ডলার, সর্বনিম্ন ১৫ হাজার ডলার।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৪/এজে
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...