Connect with us
ক্রিকেট

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ: কখন, কোথায় কার ম্যাচ

BPL 2026
বিপিএল-২০২৬। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বহুল প্রতীক্ষিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ২৬ ডিসেম্বর ২০২৫, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি ২০২৬।

এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

টুর্নামেন্টের ৩৪টি ম্যাচ* অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে—সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে সিলেট পর্বে, যেখানে মুখোমুখি হবে সিলেট টাইটানস বনাম রাজশাহী ওয়ারিয়র্স।



সিলেট পর্ব শেষে ম্যাচগুলো যাবে চট্টগ্রামে এবং পরবর্তীতে ঢাকায় ফিরবে পুরো আয়োজন। ১৯ জানুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ (ঢাকায়)। ঢাকা পর্বের প্লে-অফ ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

এক নজরে ২০২৬-বিপিএল এর সময়সূচি

তারিখসময়ম্যাচভেন্যু
২৬ ডিসেম্বর ২০২৫বেলা ২টাসিলেট টাইটানস – রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২৬ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৭টানোয়াখালী এক্সপ্রেস – চট্টগ্রাম রয়‍্যালসসিলেট
২৭ ডিসেম্বর ২০২৫বেলা ১টাঢাকা ক্যাপিটালস – রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২৭ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টাসিলেট টাইটানস – নোয়াখালী এক্সপ্রেসসিলেট
২৯ ডিসেম্বর ২০২৫বেলা ১টারংপুর রাইডার্স – চট্টগ্রাম রয়‍্যালসসিলেট
২৯ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টারাজশাহী ওয়ারিয়র্স – নোয়াখালী এক্সপ্রেসসিলেট
৩০ ডিসেম্বর ২০২৫বেলা ১টাসিলেট টাইটানস – চট্টগ্রাম রয়‍্যালসসিলেট
৩০ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টাঢাকা ক্যাপিটালস – রংপুর রাইডার্সসিলেট
১ জানুয়ারি ২০২৬বেলা ১টাসিলেট টাইটানস – ঢাকা ক্যাপিটালসসিলেট
১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টারংপুর রাইডার্স – রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২ জানুয়ারি ২০২৬বেলা ২টাঢাকা ক্যাপিটালস – চট্টগ্রাম রয়‍্যালসসিলেট
২ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাসিলেট টাইটানস – রংপুর রাইডার্সসিলেট
৫ জানুয়ারি ২০২৬বেলা ১টারংপুর রাইডার্স – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
৫ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়‍্যালস – রাজশাহী ওয়ারিয়র্সচট্টগ্রাম
৬ জানুয়ারি ২০২৬বেলা ১টানোয়াখালী এক্সপ্রেস – সিলেট টাইটানসচট্টগ্রাম
৬ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়‍্যালস – রংপুর রাইডার্সচট্টগ্রাম
৮ জানুয়ারি ২০২৬বেলা ১টাসিলেট টাইটানস – রংপুর রাইডার্সচট্টগ্রাম
৮ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টারাজশাহী ওয়ারিয়র্স – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
৯ জানুয়ারি ২০২৬বেলা ২টাচট্টগ্রাম রয়‍্যালস – নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রাম
৯ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টারাজশাহী ওয়ারিয়র্স – সিলেট টাইটানসচট্টগ্রাম
১১ জানুয়ারি ২০২৬বেলা ১টারংপুর রাইডার্স – নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রাম
১১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়‍্যালস – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৬বেলা ১টারাজশাহী ওয়ারিয়র্স – রংপুর রাইডার্সচট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টানোয়াখালী এক্সপ্রেস – ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
১৫ জানুয়ারি ২০২৬বেলা ১টাঢাকা ক্যাপিটালস – নোয়াখালী এক্সপ্রেসঢাকা
১৫ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়‍্যালস – সিলেট টাইটানসঢাকা
১৬ জানুয়ারি ২০২৬বেলা ১টানোয়াখালী এক্সপ্রেস –  রাজশাহী ওয়ারিয়র্সঢাকা
১৬ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাঢাকা ক্যাপিটালস – সিলেট টাইটানসঢাকা
১৭ জানুয়ারি ২০২৬বেলা ১টারাজশাহী ওয়ারিয়র্স – চট্টগ্রাম রয়‍্যালসঢাকা
১৭ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টানোয়াখালী এক্সপ্রেস – রংপুর রাইডার্সঢাকা
১৯ জানুয়ারি ২০২৬বেলা ১টাএলিমিনেটরঢাকা
১৯ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টা১ম কোয়ালিফায়ারঢাকা
২১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টা২য় কোয়ালিফায়ারঢাকা
২৩ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাফাইনালঢাকা

উল্লেখ্য, গত পরশু সম্পন্ন হয়েছে এবারের বিপিএলের প্লেয়ার নিলাম। দলগুলো ইতোমধ্যে তাদের শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট