Connect with us
ফুটবল

আজ শুরু হচ্ছে প্রবাসী ফুটবলার নিয়ে বাফুফের তিন দিনের ট্রায়াল

Migrant footballers in BFF trial
বাফুফেতে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। ছবি- বাফুফে

গেল কয়েক মাসে যেন বদলে গেছে বাংলাদেশ ফুটবলের দৃশ্যপট। যার অন্যতম কারণ হামজা চৌধুরী, সামিত সোম ও ফাহমিদুল ইসলামদের মত প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের জার্সিতে আগমন। সেই ধারা টিকিয়ে রাখতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আরও অসংখ্য বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে ট্রায়াল আয়োজন করেছে বাফুফে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে আজ শনিবার থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে তিন দিনব্যাপী প্রবাসী ফুটবলারদের নিয়ে এই ট্রায়াল কার্যক্রম। যেখানে অংশ নেবেন বিভিন্ন দেশ থেকে আসা মোট ৪৮ জন ফুটবলার। গতকাল বাফুফের নিবন্ধন প্রক্রিয়া শেষে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করে বেশ উচ্ছ্বসিত ছিলেন প্রবাসী ফুটবলাররা।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম গতকাল সাংবাদিকদের জানান, ‘চূড়ান্তভাবে ৪৮ জন ট্রায়ালে অংশ নেবে, এখানে ৪৩ জন আছে, বাকি পাঁচ জন এখনও ফ্লাইটে, কাল সকালে তারা পৌঁছাবে। আজকে নিবন্ধন হয়েছে, আগামী তিন দিন কী হবে, কারা থাকবেন (মূল্যায়নে) সেসব বিষয়ে তাদের জানানো হয়েছে।’




আরও পড়ুন:

» বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে চালু হচ্ছে আইসিসির নতুন নিয়ম

» ‘প্রথম টেস্টে যে মানসিকতা দেখিয়েছে, দ্বিতীয় টেস্টে সেটা পারেনি’


প্রবাসী ফুটবলারদের অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘তাদের বাবা-মায়ের সাথে আমাদের সহকর্মীরা কথা বলেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রতি আস্থা রেখে তারা নিজেদের খরচে ছেলেদের ট্রায়ালে নিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে।’

তিন দিনব্যাপী ট্রায়ালের বিষয়ে ফাহাদ করিম জানান, ‘আগামীকাল ট্রায়াল শুরু হবে। দুই গ্রুপ করা হয়েছে, অনূর্ধ্ব-১৯ ও ২৩। সকাল বেলা দুই ঘণ্টা ও বিকাল বেলা দুই ঘণ্টা, এটাও ঘুরিয়ে-ফিরিয়ে হবে, কাল যারা সকালে করবে, পরের দিন তারা বিকালে আসবে, এভাবে।’

এখান থেকে ফুটবলাররা এখনই সরাসরি জাতীয় দলে না এলেও পারফরমেন্সের ভিত্তিতে তারা থাকবেন বাফুফের রাডারে। এমনটা জানিয়ে তিনি আরো বলেন, ‘ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলারদের তথ্য, ভিডিও থাকবে আমাদের ট্যাকনিক্যাল বিভাগের কাছে। আমাদের কোচদের যখন প্রয়োজন হবে তখন সেই তথ্যের ভিত্তিতে খেলোয়াড়দের ডাকবেন।’

ক্রিফোস্পোর্টস/২৮জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল