Connect with us
ফুটবল

হাভিয়ের কাবরেরাকে এখনই বরখাস্ত করছে না বাফুফে!

Havier Cabrera
তারকায় ঠাসা দল নিয়েও সিঙ্গাপুরের বিরুদ্ধে হারের পর সমালোচনায় বিদ্ধ কাবরেরা। ছবি- সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২-১ গোলে হেরেছে সিঙ্গাপুরের কাছে। এই হারের পর সমর্থকদের পাশাপাশি সাবেক ফুটবলাররাও কোচ হাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি শোনা যাচ্ছিলো তার বিদায়ের গুঞ্জনও।

মাঠে হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত সোমের মতো তারকারা থাকা সত্ত্বেও এই হার মানতে পারছেন না অনেকে। ঘরের মাঠে এমন হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ‘কাবরেরা হটাও’ স্লোগানও তুলেছেন। এমনকি বাফুফের একজন নির্বাহী সদস্যও প্রকাশ্যে কোচ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনই কোচ বরখাস্ত করতে চাইছে না। জানা গেছে, আগামী ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ পর্যন্ত কাবরেরা দায়িত্বে থাকবেন। নতুন কোচ ঠিক না হওয়া পর্যন্ত তাকে সরানো হবে না বলে বোর্ড প্রেসিডেন্ট তাবিথ আওয়াল জানিয়েছেন।




আরও পড়ুন:

» প্রথম ম্যাচে পারেননি, আজ জিতবে তো মেসিরা?

» নিশাঙ্কার শতকে হতাশা বাড়ছে বাংলাদেশের বোলারদের


এদিকে হারের পর নানান সমালোচনায় বিদ্ধ কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচের পরদিনই স্পেনে চলে যান তিনি। তার এই হুট করে চলে যাওয়াটাও ভালোভাবে নেয়নি বাফুফের একটি অংশ। তাই তাকে চাচ্ছে না বাফুফের ওই অংশ। তবে আগামী অক্টোবর পর্যন্ত কাবরেরাই থাকছেন জামাল-হামজাদের কোচ।

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৫/এআর/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল