Connect with us
ক্রিকেট

ফাইনালে দুইশ ছুঁতে পারল না বেঙ্গালুরু, পাঞ্জাবের সামনে সহজ লক্ষ্য

IPL 2025 Final_RCB vs PK
ফাইনালে দুইশ ছুঁতে পারেননি কোহলিরা। ছবি- সংগৃহীত

আইপিএলের ১৮তম আসরের ফাইনালে আজ (মঙ্গলবার) পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি ফাইনালে। তবে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি আরসিবি। শিরোপা নির্ধারণী এই ম্যাচে দুইশও ছুঁতে পারেননি কোহলিরা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে বেঙ্গালুরু। আইপিএলের প্রথম শিরোপার দেখা পেতে পাঞ্জাবকে ১৯০ এর আগেই আটকাতে হবে কোহলিদের। তবে ১৯০ টপকে গেলেই প্রথম শিরোপা যাবে পাঞ্জাবের ঘরে।

এদিন ব্যাট করতে নেমে ঝোড়ো শুরুর বার্তা দেন ফিল সল্ট। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। কাইল জেমিসনের শিকার হয়ে দ্বিতীয় ওভারেই ফিরে যান তিনি। ৯ বলে ২ চার ও ১ ছয়ে ১৬ রান করেন এই ইংলিশ তারকা। এরপর মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে বিপত্তি সামান দেন বিরাট কোহলি। পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলে নেয় তারা।




আরও পড়ুন :

» কাল ভুটানের মুখোমুখি বাংলাদেশ, খেলবেন হামজা-ফাহামিদুলরা?

» যে কারণে বাংলাদেশের সিরিজ চলাকালে পাকিস্তানে গিয়েছিলেন তামিম


তবে পাওয়ারপ্লের পরের ওভারেই দ্বিতীয় উইকেট হারায় আরসিবি। দলীয় ৫৬ রানের মাথায় যুজবেন্দ্র চাহালের শিকার হয়ে ফিরে যান মায়াঙ্ক। ১৮ বলে ২৪ রান করেন এই ব্যাটার। এরপর রজত পতিদরকে নিয়ে আরও ৪০ রান যোগ করেন কোহলি। এ যাত্রায় দ্বিতীয় আঘাত হানেন পাঞ্জাব পেসার জেমিসন। রজতকে ২৬ রানে ফেরান এই কিউই তারকা।

এরপর সেট ব্যাটার কোহলিকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই। এদিন কিছুটা ধীরগতির ইনিংস খেলেছেন তিনি। ৩৫ বলে ৪৩ রান করে ফেরেন এই তারকা ব্যাটার। ১৬ ওভার শেষে বেঙ্গালুরুর রান দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৪৫। তবে ইনিংসের ১৭তম ওভারে ২৩ রান দিয়ে বড় পুঁজির দিকে এগোচ্ছিল দলটি। তবে শেষ তিন ওভারে কেবল ২২ রান তুলতে সক্ষম হয়েছে তারা।

শেষদিকে লিয়াম লিভিংস্টোন ১৫ বলে ২৫, জিতেশ শর্মা ১০ বলে ২৪ এবং রোমারিও শেফার্ড ৯ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। পাঞ্জাবের হয়ে ৩টি করে উইকেট নেন কাইল জেমিসন ও আর্শদীপ সিং। এছাড়া একটি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই, বিজয়কুমার ও চাহাল।

ক্রিফোস্পোর্টস/৩জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট